২৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতে ফের করোনা সংক্রমণ, মিলেছে নতুন ৪ সাব-ভেরিয়েন্ট

অনলাইন ডেস্ক : ভারতে আবারো চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। দেশটিতে কোভিড সংক্রমণের গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। যদিও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর ডিরেক্টর জেনারেল ড. রাজীব বেহল বলেছেন, বর্তমানে সংক্রমণের তীব্রতা খুব বেশি নয় এবং চিন্তার কোনো কারণ নেই।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নতুন কোভিড ভেরিয়েন্টগুলোর বিষয়ে ড. রাজীব বেহল বলেছেন, পশ্চিম ও দক্ষিণ ভারতের নমুনাগুলোর জিনোম সিকোয়েন্সিং থেকে জানা গেছে, নতুন ভেরিয়েন্টগুলো গুরুতর নয় এবং এগুলো ওমিক্রনের সাব-ভেরিয়েন্ট।

এই সাব-ভেরিয়েন্টগুলোর মধ্যে রয়েছে এলএফ.৭ সিরিজ, এক্সএফজি সিরিজ,জেএন.১ সিরিজ এবংএনবি.১.৮.১ সিরিজ।

আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল আরো জানিয়েছেন, তারা অন্যান্য অঞ্চল থেকেও নমুনার জিনোম সিকোয়েন্সিং করছে, যাতে কোনো নতুন ভেরিয়েন্ট আছে কি না, তা চিহ্নিত করা যায়। ড. রাজীব বলেছেন, সংক্রমণের হার বাড়ছে। প্রথমে দক্ষিণ ভারত থেকে, তারপর পশ্চিম এবং এখন উত্তর ভারত থেকে। এই সমস্ত সংক্রমণকে ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিলেন্স প্রোগ্রাম-এর মাধ্যমে নজরদারির আওতায় রাখা হয়েছে।

আরও পড়ুনঃ   টেলিগ্রামের প্রতিষ্ঠাতা দুরভকে নরওয়ে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে ফরাসি আদালত

তিনি জোর দিয়ে বলেছেন, যদিও সংক্রমণ গুরুতর নয় এবং চিন্তার কোনো কারণ নেই, তবুও সতর্ক থাকা বুদ্ধিমানের কাজ। ইতোমধ্যে সারাদেশে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। সাধারণ জনগণের সতর্ক থাকা প্রয়োজন। এখনই কোনো বিশেষ পদক্ষেপ নেয়ার দরকার নেই।

ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গত সপ্তাহে দিল্লিতে অন্তত ১০৪টি কোভিড-১৯ সংক্রমণের খবর পাওয়া গেছে। এছাড়া কেরালা ও মহারাষ্ট্রে একই সময়ে যথাক্রমে ৪৩০ এবং ২০৯টি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে।

আরও পড়ুনঃ   যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে

এদিকে আইসিএমআর-এর মহাপরিচালক ডা. রাজীব চন্ডীগড়ে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সারা ভারত থেকে মোট ১,০০৯টি সক্রিয় সংক্রমণের খবর পাওয়া গেছে। এরমধ্যে পশ্চিমবঙ্গে ১২টি, রাজস্থানে ১৩টি, উত্তরপ্রদেশে ১৫টি, তামিলনাড়ুতে ৬৯টি, কর্ণাটকে ৪৭টি এবং গুজরাটে ৮৩টি সংক্রমণ রয়েছে।

কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং কর্ণাটকসহ একাধিক রাজ্যে নতুন সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। তবে অধিকাংশ সংক্রমণ হালকা ধরনের এবং সেগুলো বাড়িতে আইসোলেশনের মাধ্যমেই নিয়ন্ত্রণে রাখা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১০

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১১

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১২

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৩

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

১৪

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৫

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৭

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১৮

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১৯

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST