২৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় ভুট্টা ক্ষেতে নারীর লাশ

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : ছাগল চড়াতে গিয়ে ভুট্টাক্ষেত থেকে লাশ হয়ে ফিড়লেন সূর্য বেগম (৬০) নামের এক বৃদ্ধা নারী।

ঘটনাটি ঘটেছে রাজশাহীর পুঠিয়া উপজেলার উজালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বিলে এ তথ্য নিশ্চিত করেছে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন। নিহত সূর্য বেগম একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের স্ত্রী। দুর্বৃত্তরা মহিলাটিকে ভুট্টা ক্ষেতের মধ্যে হত্যা করে ফেলে রেখে চলে গেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করচ্ছে।

লাশটি উদ্ধার করে মঙ্গলবার (২৭ মে) ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ   রোনালদোর সাথে বিয়ের আগেই বিচ্ছেদের ক্ষতিপূরণের চুক্তি জর্জিনার

জানা যায়, প্রতিদিনের মতো সোমবার (২৬ মে) বিকালে আছরের আযানের পর উপজেলার উজালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বিলে সূর্য বেগম (৬০) নামের ওই বৃদ্ধা মহিলা ছাগল চড়াতে যায়। সন্ধ্যা পেরিয়ে গেলে বাসার ফিরতে দেরী হওয়ায় নিহতের ছেলে এরশাদ আলীসহ আত্মীয় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।এক পর্যায়ে ঐ এলাকার ইদু মিয়া নামক ব্যক্তির ভুট্টা ক্ষেতের মধ্যে পড়ে থাকতে দেখে কান্নাকাটি শুরু করলে সেখানে লোকজন জড়ো হয়। পরে পুঠিয়া থানায় খবর দিলে পুলিশ এসে সোমবার রাত ৮টার দিকে লাশ উদ্ধার করেন। স্থানীয়রা ধারণা করছেন তাকে ধর্ষণ করে পরে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার পর থেকে উক্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানুষের মাঝে চাপা ক্ষোভও লক্ষ্য করা গেছে।

আরও পড়ুনঃ   বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা মহিলাটিকে ভুট্টা ক্ষেতের মধ্যে হত্যা করে ফেলে রেখে চলে গেছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ বিষয়ে মামলা হবে তারপর পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১০

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৩

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৫

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৬

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৭

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৮

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৯

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

২০

Design & Developed by: BD IT HOST