২৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বাভুমাকে ছাড়িয়ে সুর্যকুমারের নতুন বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক : আইপিএলের প্রথম আসরে যত মেলবন্ধন ক্রিকেট দুনিয়াকে বড় স্বপ্ন দেখিয়েছিল, তার মাঝে অন্যতম ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সর্বকালের দুই অন্যতম সেরা ব্যাটার সনাৎ জয়সুরিয়া এবং শচীন টেন্ডুলকারকে দিয়ে নিজেদের ওপেনিং জুটি সাজিয়েছিল তারা। ২০০৮ সালের সেই জয়সুরিয়া-শচীন জুটি টি-টোয়েন্টি ক্রিকেটকেই নতুন এক বার্তা দিয়েছিল।

সেই আসরেই নিজের মারকুটে ব্যাটিং উপহার দিয়েছিলেন জয়সুরিয়া। পুরো আসরে হাঁকিয়েছিলেন ৩১ ছক্কা। পরের ১৮ বছর ধরে সেটাই থেকে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এক আসরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর ঘটনা। মাঝে ২০২০ আসরে ঈশান কিশান খুব কাছেই চলে গিয়েছিলেন।

সেবারেও হয়নি অবশ্য। ঈশান কিশান থেমেছিলেন ৩০ ছক্কায়। অবশেষে ২০২৫ সালে এসে ভাঙ্গল জুয়সুরিয়ার ৩১ ছক্কার রেকর্ড। ভারতের ক্রিকেটে স্কাই নাম পেয়ে যাওয়া সুর্যকুমার যাদব এই মৌসুমে নিশ্চিত করেছেন নিজের ৩২তম ছক্কা। আর তাতেই ১৭ বছর পর পেছনে পড়লেন লঙ্কান গ্রেট সনাৎ জয়সুরিয়া।

আরও পড়ুনঃ   শেষ পাতা

আর জয়সুরিয়ার রেকর্ড ছাড়ানোর দিনে একটা বিশ্বরেকর্ডও নিজের করে নিয়েছেন ভারত দলের এই তারকা ব্যাটার। টি-টোয়েন্টি ক্রিকেটে টানা সবচেয়ে বেশি ম্যাচে অন্তত ২৫এর বেশি স্কোর করার বৈশ্বিক কীর্তি এখন তার। ২০১৯-২০ মৌসুমে দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা টানা ১৩ ইনিংসে ২৫ বা এর বেশি রান করেছিলেন। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে ৫৭ রান করে সেটা ছাড়ালেন সুর্য। এই মুহূর্তে টানা ১৪ ম্যাচে ২৫বা এর বেশি রান আছে সুর্যকুমার যাদব।

আরও পড়ুনঃ   সিন্ডিকেটের হাত বদল হয়েছে বলার জন্য আপনাদের ক্ষমতায় বসানো হয়নি

টানা সবচেয়ে বেশি ম্যাচে ২৫+ রান
১৪* – সুর্যকুমার যাদব, ২০২৫
১৩ – টেম্বা বাভুমা, ২০১৯-২০
১১ – কাইল মায়ার্স, ২০২৪
১১ – ক্রিস লিন, ২০১৯-২০
১১ – কুমার সাঙ্গাকারা, ২০১৫

৫৭ রান করার মাধ্যমে এই মৌসুমে ৬৪০ রান করলেন সুর্যকুমার যাদব। সেটাও মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির জন্য রেকর্ড বটে। এক মৌসুমে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড এটি। এর আগে ২০১০ সালে ৬১৮ রান করেছিলেন শচীন। তাকে ছাড়িয়ে গেলেন সুর্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST