১৪ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে প্রেমিকা, পালালেন প্রেমিক

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে মহিবুল্লাহ (২৫) নামে এক প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী। শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা থেকে উপজেলার তালম ইউনিয়নের সিলেট গ্রামে প্রেমিকের বাড়িতে ওই কলেজছাত্রী অনশন শুরু করেন।

এদিকে কলেজছাত্রী বাড়িতে এসে বিয়ের দাবি নিয়ে অনশনে বসলে পালিয়ে যান প্রেমিক ও তার পরিবার। পরে নিরাপত্তার জন্য ওই কলেজছাত্রীর সঙ্গে একজন নারী গ্রাম পুলিশ রাখা হয়। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে তাড়াশ থানা পুলিশ।

আরও পড়ুনঃ   বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন

ওই কলেজছাত্রী সাংবাদিকদের বলেন, তালম ইউনিয়নের সিলেট গ্রামের জামাল মুন্সির ছেলে মহিবুল্লাহ সঙ্গে তার চার বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই সময় থেকে প্রায় চার বছর যাবত মহিবুল্লাহর সঙ্গে তার প্রেম চলছে। প্রেমের সূত্র ধরে প্রেমিক মহিবুল্লাহ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।

এরপর তার বাড়িতে অবস্থান নিলে প্রেমিক মহিবুল্লাহ তাকে বিয়ের আশ্বাস দিয়ে তার বাড়ি থেকে পালিয়ে যায়। পরে তিনি বিয়ের দাবি নিয়ে ওই বাড়িতে অনশন শুরু করেন।

আরও পড়ুনঃ   ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা ফুয়াদের হাইকোর্টে আগাম জামিন

তবে এ ব্যাপারে কথা বলার জন্য ওই প্রেমিক বা তার পরিবারের কোনো সদস্যদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

এ ব্যাপারে তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অনশণ করা কলেজছাত্রী তার পরিবারের সঙ্গে চলে যাওয়ার কথা এবং থানায় অভিযোগ দেবেন বলে জানিয়েছেন। অভিযোগ পেলে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

‘মাসুদ রানা’ ঈদের সেরা ছবি না হলে আর সিনেমা বানাব না: আব্দুল আজিজ

সীমান্ত সুরক্ষা : বিএসএফকে মোট ৭২১ হেক্টর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ

‘স্বপ্ন এবার বিশ্বজয়ের’

রাজশাহীতে মুষলধারে বৃষ্টি: স্বস্তির সাথে জলাবদ্ধতার ভোগান্তি

ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করলো রাসিক

রাজশাহীতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

১০

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২

১১

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

১২

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

১৩

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল

১৪

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

১৫

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

১৬

আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

১৭

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

১৮

বাঘার চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপনের সিদ্ধান্তে জনমনে স্বস্তি

১৯

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST