২৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

রাবির দুই ইউনিটে ভর্তির বিভাগ পছন্দক্রম প্রক্রিয়া শুরু

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিভাগ পছন্দক্রম পূরণ প্রক্রিয়া শুরু হয়েছে।

সোমাবার (২৬ মে) থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে পছন্দক্রম পূরণ করতে পারবেন। এ প্রক্রিয়া চলবে ৩১ মে পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ইউনিট দুইটির নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।

‘এ’ ইউনিটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এ’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার অংশ হিসেবে ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা এবং সংগীত বিভাগ, নাট্যকলা বিভাগ ও চারুকলা অনুষদের ব্যাবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। এসব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীসহ গত ১৯ এপ্রিলে অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের বিভাগ পছন্দক্রম ফর্ম আগামী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত অনলাইনে বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে।

আরও পড়ুনঃ   যে কারণে ভারতের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন পন্টিং

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কোনো উত্তীর্ণ প্রার্থী এই ফর্ম পূরণ না করলে ‘এ’ ইউনিটে তার ভর্তির সুযোগ থাকবে না। বিভাগ পছন্দ প্রদানের পর তদানুযায়ী কোনো নির্দিষ্ট বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হলে সেই বিভাগে অবশ্যই ভর্তি হতে হবে। নতুবা ‘এ’ ইউনিটে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং পরে ‘এ’ ইউনিটের কোনো বিভাগে ভর্তির আর সুযোগ থাকবে না।

আগামী ২ জুন ২০২৫ তারিখে বিভাগগুলোর নির্ধারিত আসনসংখ্যা অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মেধা তালিকাভুক্ত পরীক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম ১৬ জুন থেকে শুরু হবে।

অন্যদিকে, ‘সি’ ইউনিটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারিজ, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ব্যাবহারিক পরীক্ষার ফলাফল ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুনঃ   পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, উত্তীর্ণ ভর্তিচ্ছুদের আগামী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত অনলাইনে পছন্দক্রম ফর্ম পূরণ করতে হবে। এ সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ না করলে ‘সি’ ইউনিটের কোনো বিভাগেই সে আর বিবেচিত হবে না। তবে ‘সি’ ইউনিটে পছন্দক্রম পূরণের সময় সব বিভাগ পছন্দক্রমে অন্তর্ভুক্ত করা আবশ্যক নয়।

পছন্দক্রম গ্রহণের পর নির্বাচন তালিকা প্রকাশ ও ভর্তির সম্ভাব্য সময়সূচি দেওয়া হয়েছে। সে অনুযায়ী, প্রথম নির্বাচন তালিকা ৪ জুন বিকেলে ও দ্বিতীয় নির্বাচন তালিকা ২১ জুন বিকেলে এবং প্রথম ভর্তির সম্ভাব্য তারিখ ১৬-১৮ জুন ও দ্বিতীয় ভর্তির সম্ভাব্য তারিখ ২৩-২৪ জুন বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST