২৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বিএমডিএ চেয়ারম্যান আসাদুজ্জামানের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের মরদেহের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২৫ মে) বাদ যোহর রাজশাহীর গোদাগাড়ী সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় জানাযার নামাজ শেষে ফাজিলপুর গোরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন সম্পন্ন হয়।

জানাযার নামাজে ড. আসাদুজ্জামানের বড় ভাই সাবেক পুলিশ প্রধান এনামুল হক, ছোট ভাই বিএনপি চেয়ারপারসনের সাবেক সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন, ছেলে জাতিসংঘের চিফ অব স্টাফ রেহান আসাদ, রাজশাহীর সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু, উপজেলা বিএনপির সদস্য সুলতানুল ইসলাম তারেক, বিএমডিএর নির্বাহী পরিচালক তরিকুল আলম, বোর্ড সদস্য সাইফুল ইসলাম হীরক, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার প্রমুখ অংশ নেন।

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা

এর আগে গত শুক্রবার (২৩ মে) সকালে ৭৫ বছর বয়সে তিনি মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৯২ সালে বিএমডিএ প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি বিএমডিএর সাবেক নির্বাহী পরিচালক ছিলেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তাকে দুই বছরের জন্য বিএমডিএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST