২৩ মে ২০২৫
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচ ড্র করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেও প্রথম চার দিনের ম্যাচে ফলাফল আনতে পারল না বাংলাদেশ ইমার্জিং দল। শেষ পর্যন্ত ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো স্বাগতিকদের।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩০৮ রান তোলে বাংলাদেশ দল। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে আফ্রিকা দল সংগ্রহ করে ২৪৩ রান।

আরও পড়ুনঃ   Splash Of Modernism

ম্যাচের চতুর্থ দিনে আজ দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৫ রান নিয়ে খেলা শুরু করেছিল বাংলাদেশ। দিনের শুরুতে ফিরেছেন অধিনায়ক শাহাদাত হোসেন দিপু। দলের ৮ রানের মাথায় ৫ বলে ২ রান করে আউট হন তিনি।

এরপর আইচ মোল্লাহর সাথে জুটি গড়ার চেষ্টা করেন আরিফুল ইসলাম। কিন্তু আইচও বেশিক্ষণ টিকতে পারেননি। ৩২ বলে ১১ রান করেছেন তিনি। অন্যদিকে আরিফুল খেলেন ৬৩ বলে ১৪ রানের ইনিংস।

আরও পড়ুনঃ   হত্যা মামলার আসামি সাকিব কি ক্রিকেট খেলতে পারবেন

শেষ দিকে দলের হাল ধরেন প্রীতম কুমার এবং মইন খান। ৭৩ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন প্রীতম। মইন টিকে ছিলেন ৪৪ বলে ১৮ রান করে। বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ৮৩ রান তোলার পর দুই দলের অধিনায়ক ড্র মেনে নেন।

সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে আগামী ২৭ মে থেকে। এই ম্যাচটি হবে মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST