১৪ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় পহেলা বৈশাখে ঘোড়দৌড় প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক : পহেলা বৈশাখ উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ এপ্রিল) বিকেল পাঁচটায় টিয়াখালী ইউনিয়নের বিশকানি এলাকার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ আয়োজন দেখতে ভিড় করেন হাজার হাজার দর্শনার্থী।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। উপজেলা প্রশাসনের এ আয়োজনে দৌড় প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাকিবুল হাসান, কলাপাড়ার ইউএনও রবিউল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে থার্টিফাস্ট পালনের সময় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

কুয়াকাটা থেকে ঘোড়দৌড় দেখতে আসা মাসুদ পারভেজ বলেন, আমি ছোটবেলায় একবার ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখেছিলাম। সেটা এখন ভালো করে মনেও নেই। তাই এই আয়োজনের কথা শুনে আর না এসে পারলাম না। সত্যি আমার খুবই ভালো লেগেছে।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা ১০টি ঘোড়া অংশগ্রহণ করে। দৌড়ে কুয়াকাটার সজিবের ঘোড়া প্রথম স্থান অধিকার করে। পরে প্রতিমন্ত্রী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী ঘোড়ার মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

দৌড়ে প্রথম স্থান অধিকার করা সজিব হোসেন বলেন, আমাদের এলাকায় সচারাচর এ ধরনের আয়োজন তেমন একটা হয় না। উপজেলা প্রশাসনকে ধন্যবাদ পহেলা বৈশাখ উপলক্ষ্যে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আজকের প্রতিযোগিতায় আমি প্রথম স্থান অধিকার করে আমার খুবই আনন্দ লাগছে।

আরও পড়ুনঃ   রাষ্ট্রপতি ফ্যাসিবাদের প্রোডাক্ট হলেও সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করা যাবে না: রিজভী

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, বাংলা নববর্ষ বাঙালিদের একটি অন্যতম ঐতিহ্য আর সেই ঐতিহ্য ধরে রাখার জন্যই মূলত এই আয়োজন। শুধু ঘোড় দৌড় নয়, পহেলা বৈশাখ থেকে শুরু করে টানা নয়ই বৈশাখ পর্যন্ত চলবে বৈশাখী মেলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১১

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৩

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৫

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৭

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৮

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST