২২ মে ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন সৌম্য, ডাক পেলেন মিরাজ

অনলাইন ডেস্ক : পিঠের চোটের কারণে আরব আমিরাতের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি সৌম্য সরকার। এবার পাকিস্তান সিরিজ থেকেও ছিটকে গেলেন টাইগার এই ওপেনার। নতুন করে স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। পিএসএল খেলতে এই মুহূর্তে পাকিস্তানে আছেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোনো ম্যাচেই একাদশে সুযোগ পাননি সৌম্য সরকার। ধারণা করা হচ্ছিল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তাকে দেখা যেতে পারে। মূলত আগে থেকেই পিঠের চোটে ভুগছেন সৌম্য। যা থেকে তিনি খুব ধীরগতিতে সেরে উঠছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ   ৭৭ ক্রিকেটারের জন্য আইপিএল নিলামে থাকছে ২৩৮ কোটি রুপি

বিসিবির বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘পরীক্ষার পর দেখা গেছে, তার এই চোট থেকে সেরে উঠতে ১০ থেকে ১২ দিনের পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন হবে। এর মানে, পাকিস্তানে আগামী সপ্তাহে শুরু হওয়া তিন ম্যাচের সিরিজে তিনি খেলতে পারবেন না।’

প্রথম ঘোষিত স্কোয়াডে মিরাজ সুযোগ না পেলেও এবার অন্তর্ভুক্ত করা হয়েছে। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্স দলের হয়ে খেলছেন এবং পিএসএল শেষ করেই লাহোরে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

আরও পড়ুনঃ   ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও টোল প্লাজায় বিজিবি মোতায়েন

প্রসঙ্গত, পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে পাঁচ ম্যাচ থেকে কমিয়ে তিনটি টি-টোয়েন্টি খেলবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২৮ মে সিরিজ শুরুর পর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ পাকিস্তানে পা রাখবে ২৫ মে। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত ৯টায়)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১০

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

১৪

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

১৬

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৭

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৮

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

১৯

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST