১৪ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

নানা আয়োজনে রাজশাহীতে পহেলা বৈশাখ উদযাপিত

সংবাদ বিজ্ঞপ্তি : আজ ১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ। বাংলা নববর্ষের প্রথম দিন হিসেবে আজকের দিনটি বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। বাঙালি জনগোষ্ঠী আবহমানকাল ধরে অসাম্প্রদায়িক এই দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করে আসছে। তবে ১৪১৭ বঙ্গাব্দ হতে দিবসটি জাতীয় পরিসরে উদযাপিত হচ্ছে।

প্রতিবছরের মতো সারাদেশের ন্যায় রাজশাহীতেও আজ বাংলা পঞ্জিকার হিসাবে নতুন বছরের প্রথম দিন ১ বৈশাখ জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়।

নববর্ষ উপলক্ষ্যে রবিবার (১৪ এপ্রিল) সকালে নগরীর বঙ্গবন্ধু চত্বর থেকে ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা; অগ্নিস্নানে সুচি হোক ধরা’ প্রতিপাদ্য নিয়ে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বাংলাদেশ শিশু একাডেমির রাজশাহী কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নেতৃত্বে শোভাযাত্রায় নানা শ্রেণি-পেশার অসংখ্য মানুষ অংশ গ্রহণ করে।

আরও পড়ুনঃ   জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

শোভাযাত্রা শেষে শিশু একাডেমিতে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজশাহী জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির রাজশাহী কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে পুরাতনকে মুছে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুনঃ   বিজয় দিবসে কোন ধরনের নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নববর্ষ উপলক্ষ্যে আজ শিশু পরিবারে শিশুদের নিয়ে এবং কারাগারে কারাবন্দিদের অংশগ্রহণে বাঙালি সংস্কৃতির চিরায়ত ঐতিহ্য ধারণ করে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এছাড়া নগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সুবিধা মতো সময়ে নিজ নিজ ব্যবস্থাপনায় বাংলা নববর্ষ উদযাপন করে।

দিনটি উপলক্ষ্যে রাজশাহী কেন্দ্রীয় কারাগার, শিশুপরিবার, শিশুসদন, এতিমখানা ও নগরীর হাসপাতালগুলোতে উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবারের ব্যবস্থা করা হয়। বরেন্দ্র গবেষণা জাদুঘর, শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান সর্বসাধারণের জন্য বিনা টিকেটে সকাল-সন্ধ্যা উন্মুক্ত রাখা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST