১৩ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ঢাকা দক্ষিণ সিটির গিনেস রেকর্ডের ৬ বছরপূর্তি আজ

অনলাইন ডেস্ক : পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বাড়াতে ৬ বছর আগে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শনিবার (১৩ এপ্রিল) পরিচ্ছন্ন ঢাকা শীর্ষক এ রেকর্ডের ছয় বছর পূর্তি হয়েছে।
২০১৮ সালের ১৩ এপ্রিল বা চৈত্র সংক্রান্তিতে ডেটল পরিচ্ছন্ন ঢাকা শীর্ষক এ কর্মসূচির আয়োজন করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রেজিস্ট্রেশন অনুযায়ী কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ১৫ হাজার ৩১৩ জন। গিনেস রেকর্ড গড়তে দরকার ছিল পাঁচ হাজার ৫৮ জনের রেজিস্ট্রেশন।

এর আগে ভারতের গুজরাটে ২০১৭ সালের ২৮ মে বদোদারা শহরে বদোদারা মিউনিসিপ্যাল করপোরেশন পাঁচ হাজার ৫৮ জন কর্মী নিয়ে একতা ডান্ডিয়া বাজার রোড এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে। এর আগে এ রেকর্ড ছিল মেক্সিকোর। একই বছরের ফেব্রুয়ারিতে দেশটির একটি শহরে এক হাজার ৭৬৭ জন লোকের অংশগ্রহণে একটি পাবলিক স্পেস পরিষ্কার করে ওই রেকর্ডটি করা হয়।

আরও পড়ুনঃ   রাসিকের হাল পৌরকরে ১০% রিবেট ও ট্রেড-লাইসেন্স নবায়নে সারচার্জ মওকুফ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সংশ্লিষ্টরা জানান, বদোদারা মিউনিসিপ্যাল করপোরেশনের সেই রেকর্ড ভাঙার চেষ্টা, পাশাপাশি রাজধানীর বাসিন্দাদের সচেতন করতে ওই উদ্যোগ নিয়েছিলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তখন তার এ কর্মসূচি সফল করতে হাতে একটি করে ঝাড়ু নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেছিলেন। তবে রেজিস্ট্রেশন অনুযায়ী ১৫ হাজার ৩১৩ জন মানুষ অংশগ্রহণ করেছিলেন। ফুলবাড়িয়া থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে প্রতীকীভাবে সড়ক পরিষ্কার করেছিলেন।

আরও পড়ুনঃ   চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বপ্ন পূরণ হলেই ৩০ কোটি টাকা পাবেন শান্তরা

পরে ২৪ সেপ্টেম্বর গিনেস বুক কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি সনদ সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের হাতে তুলে দেয়। তখন এ স্বীকৃতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করেছিলেন তিনি। গত ছয় বছরে এ রেকর্ড কেউ ভাঙতে পারেনি বলে জানিয়েছে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST