১০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ওই ছাত্রীর নাম বিলকিস নাহার (২৬)৷ তিনি রাজশাহীর বাগমারা যোগিপাড়া ইউনিয়নের ভাগনদী গ্রামের বজলুর রহমানের মেয়ে। পাশের গ্রাম কাতিলায় নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন।শনিবার সকালে নানার বাড়ি থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তিনি অবিবাহিত ছিলেন। পুলিশ বলেছে মানসিক দুশ্চিন্তা থেকে মেয়েটি আত্মহত্যা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলকিস নাহার দীর্ঘদিন থেকে নানার বাড়িতে বসবাস করছিলেন। সেখান থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করার পর রাজশাহীর কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগপ মাস্টার্সে ভর্তি হন। তবে তিনি নানার বাড়িতেই অবস্থান করতেন। গতকাল শুক্রবার গভীর রাতে ঘর থেকে বেরিয়ে বারান্দার বাঁশের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে স্থানীয় পুলিশ তদন্তকেন্দ্রে জানানো হয়।

আরও পড়ুনঃ   স্বাস্থ্যখাতে বিদ্যমান সমস্যা দূরীকরণে সকলের সহযোগিতা প্রয়োজন: স্বাস্থ্য উপদেষ্টা

একাধিক সূত্র জানিয়েছে, শুক্রবার বিলকিস নাহার বাবার বাড়িতে যান। পরে তিনি নানার বাড়িতে ফিরে এসে রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয় যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবদুল করিম বলেন, বিলকিস নাহার মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। জরায়ু ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এছাড়াও তার বিয়ে না হওয়াতে মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এসব অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ওই ছাত্রীর বাড়ি থেকে চিকিৎসকের কিছু ব্যবস্থাপত্র উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে৷

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুন

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

১১

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১২

রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

১৩

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৫

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৬

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

১৭

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

১৮

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

১৯

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

২০

Design & Developed by: BD IT HOST