৩ মে ২০২৫
অনলাইন সংস্করণ

করিডরের সিদ্ধান্ত বাতিল না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নুরের

অনলাইন ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর দেয়ার সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গণ–অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, সরকার যদি রাখাইনের জন্য তথাকথিত মানবিক করিডর চালু করার সিদ্ধান্ত থেকে না সরে, তবে গণ–অধিকার পরিষদ রাজপথে নামতে বাধ্য হবে।

শনিবার (৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নুর উপদেষ্টা পরিষদের সম্প্রসারণ নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, আসিফ, নাহিদসহ যারা উপদেষ্টা হয়েছেন, তাদের প্রধান দায়িত্ব ছিল আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং ফ্যাসিস্টদের বিচারের উদ্যোগ নেয়া। কিন্তু আমরা তা দেখতে পাইনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বাইরে উপদেষ্টা পরিষদ সম্প্রসারিত হয়েছে, যা যৌক্তিক নয়। যারা জুলাইয়ের চেতনা ধারণ করে না, তাদের পরিহার করুন।

আরও পড়ুনঃ   ডিসেম্বরের শুরুতে লন্ডন যেতে পারেন খালেদা জিয়া

তিনি আরও জানান, জনগণের মধ্যে নতুন নেতৃত্বের প্রতি আস্থা তৈরি হয়েছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ–অধিকার পরিষদ দেশের ৩০০ আসনেই প্রার্থী দেবে।

অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, ফ্যাসিস্টদের বিচার না করে সরকার এখন করিডর–করিডর খেলায় মেতেছে। বাংলাদেশের ভূখণ্ড দিয়ে কোনো করিডর চালু হতে দেওয়া হবে না। অতীতে ভারতের দালালি দেখেছি, আর এখন দেখছি পশ্চিমাদের দালালি।

আরও পড়ুনঃ   তানোরে চাঁন্দুড়িয়া ইউনিয়নে নির্বাচনী সেন্টার কমিটি গঠনে প্রস্তুতি সভা

তিনি আরও বলেন, দেশের জনগণ কিংবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই করিডর দেয়ার সিদ্ধান্ত সরকার নিতে পারে না। এটা জনগণের স্বার্থবিরোধী।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

রাসিক প্রশাসকের সঙ্গে বগুড়া জেলা সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে দুই ভাইসহ ৩ জন নিহত

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে’

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১১

জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মৃতি রক্ষায় রাজশাহীতে স্মৃতিস্তম্ভ নির্মিত হবে : ভূমিমন্ত্রী

১২

পুঠিয়ায় ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৩

মানবিক আচরণে রোগীর হৃদয়ে স্থান করে নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

বগুড়ায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের

১৫

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ, মদ ও সিগারেট জব্দ

১৬

‘আন্ধার’-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!

১৭

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

১৮

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হামলা ইরানের

১৯

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST