১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ইসরাইলে দাবানল : ‘জরুরি অবস্থা’ ঘোষণা

অনলাইন ডেস্ক : ইসরাইল অধিকৃত জেরুজালেমের কাছে গতকাল বুধবার দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন। এই পরিস্থিতিকে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ।

জেরুজালেম পোস্টের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম ‘আল-মনিটর’ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের ম্যাগেন ডেভিড অ্যাডম উদ্ধার সংস্থা জানিয়েছে, কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে অগ্নিনির্বাপকদের সহায়তার জন্য সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন কাৎজ।

এমডিএ জানিয়েছে, তারা প্রায় ২২ জনকে চিকিৎসা দিয়েছে। যাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বেশিরভাগই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন। তারা আরো জানিয়েছে, সতর্কতার মাত্রা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে।

ইসরাইল কাৎজ তার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন, আমরা একটি জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি এবং

আরও পড়ুনঃ   গাজার জলসীমায় ঢুকে পড়েছে একটি নৌকা, পেছনে আরও ২৩টি

জীবন বাঁচাতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে সব বাহিনীকে একত্রিত করতে হবে।

সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরাইল’ জানিয়েছে, ভয়াবহ তাপপ্রবাহ এবং তীব্র বাতাস থেকে দাবানলের সূত্রপাত হয়। যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনাও কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে।

নেভে শালোম, বেকোয়া, তাওজ এবং নাচশোন সম্প্রদায়ের লোকজনকে এরইমধ্যে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া মেসিলাত জিওন থেকেও লোকজনকে সরিয়ে নেয়ার প্রয়োজন হতে পারে জানিয়ে পুলিশকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এদিকে দাবানলের কারণে জেরুজালেম এবং তেল আবিবের মধ্যে প্রধান মহাসড়ক রুট ১ বন্ধ করে দেয়া হয়েছে। পুলিশ লোকজনকে এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। কাছাকাছি থাকা ৩, ৬৫, ৭০ এবং ৮৫ নম্বর রুটও বন্ধ করে দেয়া হয়েছে।

জেরুজালেম এবং তেল আবিবের মধ্যে ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে। উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ৬৩টি অগ্নিনির্বাপক দল এবং ১১টি বিমান আগুন নেভাতে কাজ করছে।জেরুজালেমের কাছে ভয়াবহ দাবানল, দৌড়ে পালাচ্ছে ইসরাইলিরা!

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে পরোয়ানা, লাভ হবে বাংলাদেশের

এদিকে ইসরাইল অধিকৃত জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এশতাওল বনে গতকাল বুধবার বিশাল দাবানল ছড়িয়ে পড়েছে। এর ফলে স্থানীয় কিছু সম্প্রদায়কে সরিয়ে নেয়ার পাশাপাশি রাস্তাঘাটও বন্ধ করে দেয়া হয়েছে।

এক সপ্তাহের মধ্যে এটি দাবানলের দ্বিতীয় ঘটনা, যার কারণে তেল আবিবের পশ্চিমে বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমের পাহাড়ের অন্তত পাঁচটি স্থানে আগুন লেগেছে বলে জানিয়েছে ইসরাইলের অগ্নিনির্বাপণ ও উদ্ধার পরিষেবা।

ভয়াবহ তাপপ্রবাহ এবং তীব্র বাতাস থেকে দাবানলের সূত্রপাত হয়, যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST