৩১ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

ছবি : কাবিল হোসেন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসির পাসের হার কমে ৪৫ দশমিক ০৬ শতাংশে নেমেছে। করোনা মহামারিতে ২০২০ সালে অটোপাসের পর এবারই পাসের হার সর্বনিম্ন।

শনিবার বেলা ১১টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন ফলাফল প্রকাশ করেন।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর বোর্ডের ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ জন পরীক্ষা দিয়েছিল। এদের মধ্যে ৬১ হাজার ৮৯৪ জন পাস করেছে।

আরও পড়ুনঃ   তানোরে দুর্নীতি প্রতিরোধ দিবস পালন

বিভাগের আট জেলার ৭৪৩টি কলেজের পরীক্ষার্থীদের এবার ২০৮টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। ছেলেদের ক্ষেত্রে এবার পাসের হার ৩৭ দশমিক ৭১ শতাংশ, মেয়েদের ৫৩ দশমিক ০৩ শতাংশ।

জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে মেয়েরা। এবার বোর্ডের মোট ৪ হাজার ৫২০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এদের মধ্যে ছেলে ১ হাজার ৯৬৫ জন, মেয়ে ২ হাজার ৫৫৫ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, পরীক্ষা চলাকালে এবার ৩১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল। বিভাগের আট জেলায় এবার মাত্র ৯টি কলেজ শতভাগ পাসের দেখা পেয়েছে। আর ৩৯টি কলেজের কেউ পাসই করেনি।

আরও পড়ুনঃ   সাংবাদিক সুমন মাহমুদের মাকে দেখতে হাসপাতালে বিএনপি নেতারা

এ বোর্ডে ২০২০ সালে শতভাগ পাসের পর ২০২১ সালে ৯৭ দশমিক ২৯ শতাংশ, ২০২২ সালে ৮১ দশমিক ৬০ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, ২০২৪ সালে ৮১ দশমিক ২৪ শতাংশ এবং ২০২৫ সালে ৫৯ দশমিক ৪০ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিল।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন বলেন, শিক্ষার্থীরা খাতায় যেমন লিখেছে, সেভাবেই নম্বর পেয়েছে। কাউকে বাড়তি নম্বর দেওয়া হয়নি। তাই সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

২

‘আওয়ামীলীগ কেবল দুইভাগ হইছে’, ‘পলাতক লীগ’ ‘আরেকভাগ ননপলাতক লীগ’ : এমপি বাবুল

৩

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৪

নগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

৫

আজকের পৃথিবীতে জোর যার মুল্লুক তার : প্রধান বিচারপতি

৬

চারঘাটে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

৭

পার্সেলে আনা হলো ২৮ কেজি গাঁজা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

৮

নির্মাণাধীন কাজীহাটা নতুন জামে মসজিদ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৯

জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

১০

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

১১

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১২

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

১৩

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

১৪

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

১৫

আড়ানী পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

১৬

নাটোরে গৃহবধু হত্যার মূল আসামিকে গ্রেফতার

১৭

নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

১৮

লাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব

১৯

বাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারা

২০

Design & Developed by: BD IT HOST