২৭ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বাসের ধাক্কায় সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকায় বাসের ধাক্কায় ওলিউর রহমান (৭০) নামের পুলিশের সাবেক এক সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে নগরপাড়া এলাকার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করেছে।

নিহত ওলিউর রহমান নগরীর বুলনপুর এলাকার বাসিন্দা ছিলেন এবং নিজস্ব মিনি পিকআপ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলে করে কাশিয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পরে তার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ২

কাশিয়াডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, নগরপাড়া থেকে মোটরসাইকেলে রাস্তার পাশে দিয়ে এগিয়ে যাচ্ছিলেন ওলিউর রহমান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী গ্রামীণ ট্রাভেলসের একটি বাস তাকে ধাক্কা দেয়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে স্কুলছাত্রীকে অপহরণের মূলহোতা গ্রেফতার

এসআই মনিরুজ্জামান আরও জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ওলিউর রহমানের মরদেহ উদ্ধার করেন। বাসচালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে দুর্ঘটনাকবলিত বাসটিও। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST