২৭ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

আইপিএলের পয়েন্ট টেবিলে বৃষ্টির ‘পানি’, প্লে-অফের দৌড়ে যারা

অনলাইন ডেস্ক : আরেকটি রোমাঞ্চকর লড়াই হতে পারত দুই বলিউড তারকা শাহরুখ খান ও প্রীতি জিনতার দলের মধ্যে। তবে ‘বীরজারা’র এই ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেছে। আগে ব্যাট করতে নেমে প্রীতির পাঞ্জাব কিংস ৪ উইকেটে ২০৪ রান সংগ্রহ করেছিল। লক্ষ্য তাড়ায় কলকাতা নাইট রাইডার্স ১ ওভারে ৭ রান তুলতেই হানা দেয় বৃষ্টি। বেরসিক এই বিরূপ আবহাওয়া ম্যাচটি আর মাঠে গড়াতে দেয়নি। যার প্রভাব পড়েছে আইপিএলের পয়েন্ট টেবিলে।

চলতি মৌসুমে শুরু থেকেই বেশ ভালো অবস্থানে ছিল পাঞ্জাব। শ্রেয়াশ আইয়ারের নেতৃত্বাধীন দলটি প্লে-অফের দৌড়েও শীর্ষসারিতে ছিল। তবে আগের ম্যাচে হারের পর গতকাল কলকাতা ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে তারা এখন চারে অবস্থান করছে। ৯ ম্যাচে ৫ হার ও ৩ জয় নিয়ে তাদের পয়েন্ট ১১। কলকাতার বিপক্ষে জিততে পারলে নিজেদের বর্তমান অবস্থানও বদলাতে পারত পাঞ্জাব। আবার শাহরুখের বেগুনি শিবির জিতলে নিজেদের ব্যাকফুটে অবস্থা বদলানোর সুযোগ ছিল।

আরও পড়ুনঃ   বাঘায় অস্থির চালের বাজার স্থিতিশীল সবজির

কলকাতা এখন পর্যন্ত ৯ ম্যাচে মাত্র ৩টিতে জিতেছে। বাকি ৫টিতে হার ও কাল পয়েন্ট ভাগাভাগির পর তাদের নামের পাশে এখন ৭ পয়েন্ট। অবশ্য হারের চেয়ে এক পয়েন্টও প্রাপ্তিও খারাপ নয় অজিঙ্কা রাহানের দলের জন্য। কলকাতার বর্তমান অবস্থান সাতে। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আটে সানরাইজার্স হায়দরাবাদ এবং সমান ৪ পয়েন্ট করে যথাক্রমে টেবিলের তলানিতে রয়েছে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস।

টেবিলের শীর্ষে থাকা তিন দলেরই পয়েন্ট সমান ১২ করে। যদিও নম্বর ওয়ান গুজরাট টাইটান্স এবং দুইয়ে থাকা দিল্লি ক্যাপিটালস এক ম্যাচ (৮) কম খেলেছে। রানরেটের হিসাবেই নির্ধারিত হয়েছে এই দুই দলের অবস্থান। ৯ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তিনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চারে পাঞ্জাব এবং যথাক্রমে পাঁচ-ছয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনৌ সুপার জায়ান্টস। মুম্বাই-লখনৌ ৯ ম্যাচে সমান ৫টি করে জয়ে ১০ পয়েন্ট পেয়েছে। লিগপর্ব শেষে শীর্ষ চার দল উঠবে আইপিএলের প্লে-অফে।

আরও পড়ুনঃ   জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মৃতি রক্ষায় রাজশাহীতে স্মৃতিস্তম্ভ নির্মিত হবে : ভূমিমন্ত্রী

এদিকে, কলকাতার বিপক্ষে এক পয়েন্ট হারানো পাঞ্জাব গতকাল শুরুটা দারুণ পেয়েছিল। ওপেনিং জুটিতে ভারতীয় দুই তরুণ প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিং ১২০ রান তোলেন। দুজনেই দারুণ ফর্মে আছেন আসরজুড়ে। পাঞ্জাবের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৮৩ রানের পথে ৪৯ বলে ৬টি করে চার-ছক্কা হাঁকান প্রভসিমরান। প্রিয়াংশ ৩৫ বলে ৮টি চার ও ৪ ছক্কায় ৬৯ রান করেন। এ ছাড়া অধিনায়ক আইয়ার ১৬ বলে ২৫ এবং জশ ইংলিশ ৬ বলে ১১ রান করলে দলীয় সংগ্রহ দুইশ ছাড়ায় পাঞ্জাবের। এই ম্যাচেও যথারীতি ব্যর্থ গ্লেন ম্যাক্সওয়েল (৮ বলে ৭)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST