২৪ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

কাশ্মীরে হামলা,‘আমরাও ওদের শেষ করব’

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন, গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করবো। তিনি বলেন, ছেলের চোখের সামনেই ওর বাবাকে গুলি করে মারা হয়েছে। হিন্দু বলেই ওকে খুন করা হয়েছে। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে! গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব। নাম-নিশান মুছে দেব।

কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় নিহত কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর মরদেহ কলকাতায় পৌঁছালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেখানে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় বিমানবন্দরেই নিহত বিতানের আড়াই বছরের ছেলেকে কোলে নিয়ে বিতানের স্ত্রীর কথা শোনেন শুভেন্দু। কান্নারত অবস্থায় বিতানের স্ত্রী বলেন, ‘ছেলের চোখের সামনেই ওর বাবাকে মেরেছে।’ এর পরই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী দলীয় এই নেতা।

আরও পড়ুনঃ   নিউ ইয়র্কে ব্যাপক হামলা চালানোর পরিকল্পনা, পাকিস্তানি গ্রেপ্তার

এরপর চোখের সামনে আততায়ীরা কিভাবে পহেলগামে গুলি করে হত্যা করছিল সেসব ঘটনার বিবরন শুভেন্দু অধিকারীর কাছে তুলে ধরেন বিতান অধিকারীর স্ত্রী সোহিনী অধিকারী। শুভেন্দু অধিকারীকে বিতানের স্ত্রী সোহিনীর চোখের পানি মুছে দিতে দেখা যায়।

সোহিনী অধিকারী বলেন, আপনারা আছেন বলেই এসেছি। আপনাদের ভরসা করি। আমার স্বামীর খুনিদের শাস্তি চাই। আমার সব শেষ হয়ে গেল। ওর চোখের সামনে ওর বাবাকে মেরেছে।

অপরদিকে কলকাতার বেহালার সখের বাজারের বাসিন্দা সমীর গুহর কফিন বন্দি মরদেহ নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা।

এই দুই বাঙালির কফিন বন্দি মরদেহ বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গেই বিরোধী দলনেতা শুভেন্দুকে স্লোগান দিতে দেখা যায়।

তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। যারা এ ধরনের উগ্রপন্থা করছেন তাদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। আমরা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করছি ২৬ এর বদলে ২৬০ দরকার।

আরও পড়ুনঃ   গাজায় একদিনে নিহত ৪১, মোট প্রাণহানি ছাড়াল ৫৮ হাজার ৬৬০

তিনি আরও বলেন, এখানে রাজ্যের মন্ত্রীরা এসে মমতার নির্দেশে নাটক করছিল। সমীর গুহর স্ত্রী সবার সামনেই বললেন, তিনি মোদির লোক বলেই তাকে গুলি করে মারা হয়েছে।

কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি তথা বিজেপির সংসদ সদস্য অভিজিৎ গাঙ্গুলী বলেন, পহেলগামে বৈসরন উপত্যকায় যে ঘটনা ঘটেছে তার প্রতিশোধ আমরা অবশ্যই নেবো। দেখুন কি হয়।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরে পর্যটকদের পরিচয় জানার পর তাদের ওপর নৃশংস হামলা চালায় জঙ্গিরা। এ ঘটনায় নিহত হন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী।

জানা গেছে, বিতান অধিকারী কর্মসূত্রে ফ্লোরিডায় থাকতেন। ছুটিতে দেশে ফিরে স্ত্রী ও ছেলেকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার তাদের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু আর ফেরা হলো না বিতানের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

১০

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

১১

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

১৩

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

১৪

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

১৫

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

১৬

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

১৭

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

১৮

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

১৯

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

২০

Design & Developed by: BD IT HOST