২২ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় ব্যবসায়ীর ছিনতাই হওয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধার করলো পুলিশ

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগন্জ বাজারে হেলাল টেলিকমের দোকানের বিকাশ ও নগদ ব্যবসায় ব্যবহৃত ১৪ টি মোবাইল ফোন ও নগদ ১৭৫০০০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় উপজেলা জুড়ে চাঞ্চলের সৃষ্টি হয়। ঘটনার পর থানায় বলতে বাগমারা ছাড়া একটি মামলা দায়ের করে ওই ব্যবসায়ী। মামলার পর থেকেই তদন্ত শুরু করে বাগমারা থানা পুলিশ। মামলার সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল রাত্রি ৯.৪৫ মিনিট দিকে টাকা এবং মোবাইল সহ একটি বাজারের ব্যাগ নিয়ে বাড়ী ফেরছিলেন শাহিন। এ সময় পথে দুইজন মোটরসাইকেল আরোহী আসামী মোবাইল ফোন ও টাকার ব্যাগটি কেড়ে নিয়ে পালিয়ে যায়।বিষয়টিতে ভবানীগন্জ বাজারের ব্যবসায়ী মহলে আতংক ও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।পরবর্তীতে একজন আসামীকে বাদী সনাক্ত করতে সক্ষম হয়। পরে একজন আসামীর নাম উল্লখ সহ অজ্ঞাতনামা ২/১ জনকে আসামী করে থানায় মামলা করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

মামলার পরপরই আসামী জকিরুলকে তথ্য প্রযুক্তির মাধ্যমে সনাক্ত করে গ্রেফতার করা সহ ঘটনার সাথে জড়িত অপর আসামী আসাদুল ইসলাম তোতাকে গত ১৬ এপ্রিল ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।পরবর্তীতে বাগমারা থানা পুলিশের পক্ষ থেকে চোরাই মালামাল উদ্ধারের উদ্দ্যেশ্যে রিমান্ডের আবেদন করা হয়। তারা রিমান্ডে আসার ভয়ে আসামী জাকিরুল তার বাবাকে চোরাই মালামাল তাদের রান্নাঘরের খড়ির ঘরের ভেতরে লুকিয়ে রেখেছে বলে জানান। এদিকে জাকিরুলের পিতা পুলিশকে মোবাইল সহ লুকিয়ে রাখার ঘটনাটি জানান।
উক্ত মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার এসআই শিহাব উদ্দীন ঘটনাস্থলে গিয়ে ছিনতাই হওয়া একটি ট্যাব,তিনটি স্মার্টফোনসহ ১৪ টি মোবাইল ফোন ও নগদ ১,১০,০০০ টাকা উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করে থানায় নেয়। এর আগে চুরির কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা পুলিশ।

আরও পড়ুনঃ   ভুল রক্তে রোগীর মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্বজনদের অভিযোগ

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, সন্ধ্যার পরপর ছিনতাই এর ঘটনায় দায়েরকৃত মামলায় আসামিদের গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাদের বাড়ি থেকেই ছিনতাই হওয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST