১১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ 

গ্রেফতারকৃত মোঃ আলাউদ্দিন পেয়াদা, ও মোঃ আফসার আলী।

স্টাফ রিপোর্টার : বুধবার ১০ ডিসেম্বর রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন চৌপুকুরিয়া গ্রামস্থ জনৈক আব্দুস সামাদ-এর পানের বরজের সামনের পাকা রাস্তার সম্মুখ হতে বিকাল ০৪:১০ মিনিটে দুইজন মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

অভিযুক্তরা হলেন মোঃ আলাউদ্দিন পেয়াদা (৪০), ও মোঃ আফসার আলী (৩৫)। মোঃ আলাউদ্দিন পেয়াদা রাজশাহী জেলার বাগমারা থানাধীন তাহেরপুর হরিফলা গ্রামের মোঃ সনাতন পেয়াদার পুত্র এবং মোঃ আফসার আলী একই জেলার দুর্গাপুর থানাধীন পাড় চৌপুকুরিয়া গ্রামের মৃত ছামসুল হকের পুত্র।

আরও পড়ুনঃ   দপ্তর সংস্থার প্রধানগণের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানান, রাজশাহী জেলার ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দুর্গাপুর থানাধীন চৌপুকুরিয়া গ্রামস্থ জনৈক আব্দুস সামাদ এর পানের বরজের সামনের পাকা রাস্তার সম্মুখে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশ গত ১০ ডিসেম্বর বিকাল ৪ টায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ আলাউদ্দিন পেয়াদার ডান হাতে থাকা একটি সাদা রঙের প্লাষ্টিকের বস্তার মধ্য হতে ৪ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ   ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

গাঁজা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

২

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৩

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৪

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৫

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৭

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

৮

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

৯

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১০

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১১

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১২

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৩

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৪

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৫

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৬

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১৭

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

১৮

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

১৯

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

২০

Design & Developed by: BD IT HOST