১১ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

গাজায় হঠাৎ হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বৃহস্পতিবার (১১ এপ্রিল) থেকে হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সেখানকার পরিস্থিতি এখন ভয়ঙ্কর এবং বিশৃঙ্খল।

আজ দখলদার ইসরায়েল মধ্যাঞ্চলীয় গাজা সিটির আহলি আরব হাসপাতালে কাছে হামলা চালিয়েছে। এতে অন্তত ৮ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

এছাড়া গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী ক্যাম্পেও হামলা হয়েছে। সেখানকার হামলায় অন্তত দুই ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

ওই ক্যাম্পের বাসিন্দারা জানিয়েছেন সেখানে হামলার তীব্রতা বাড়ছে। হামলায় ধ্বংসস্তূপে যারা আটকা পড়েছেন তাদের উদ্ধার করতে হিমশিম খাচ্ছেন বেসামরিক বিভাগের কর্মীরা।

আরও পড়ুনঃ   প্রচার-প্রোপাগান্ডা খাতে আর্থিক বরাদ্দ ২০ গুণ বাড়ালো ইসরায়েল

আলজাজিরার সাংবাদিক তারেক আবু আজম রাফাহ থেকে জানিয়েছেন, দখলদার ইসরায়েলি সেনারা ব্যাপক কামান হামলা চালিয়ে পুরো পাড়া ধ্বংস করে দিচ্ছে। হামলা চালাতে তারা নজরদারি ড্রোন এবং যুদ্ধবিমান ব্যবহার করছে।

দখলদার ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ের মধ্যে আহত হয়েছেন আরও ৪৫ জন।

বৃহস্পতিবার সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গতকাল ফিলিস্তিনের গাজা উপত্যকায় ছিলো পবিত্র ঈদুল ফিতর। তবে মুসল্লিদের সবচেয়ে খুশির এ দিনটিতেও হামলা বন্ধ ছিল না ইসরায়েলের।

আরও পড়ুনঃ   পাকিস্তানে হামলায় সেনাবাহিনীর ক্যাপ্টেনসহ ৭ সৈন্য নিহত

গত ২৪ ঘণ্টায় আরও ৬৩ জনের মাধ্যমে গাজায় সবমিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫৪৫ জনে। অপরদিকে আহত হয়েছেন আরও ৭৬ হাজার ৯৪ জন।

গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ শুরু হয়। ছয় মাসের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে যত মানুষ প্রাণ হারিয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST