১ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

লিবিয়ার প্রধানমন্ত্রীর বাড়িতে রকেট হামলা

অনলাইন ডেস্ক : লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুলহামিদ আল দিবেইবাহর বাসভবনে রকেট হামলা হয়েছে। রোববার সকালে তার বাসভবন লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে বলে জানা গেছে।

লিবিয়ার মন্ত্রিসভার এক সদস্য বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যেসব রকেট ব্যবহার করা হয়েছে, সেগুলোর বিধ্বংসী ক্ষমতা গ্রেনেডের সমপর্যায়ের। তবে হামলায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রীর বাসভবনেরও বড় কোনো ক্ষতি হয়নি।

আরও পড়ুনঃ   ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ

আবদুলহামিদ আল দিবেইবাহর বাসভবনের অবস্থান ত্রিপোলির অভিজাত এলাকা হায়ে আন্দালুসে। এই এলাকাটি ভূমধ্যসাগরের তীরবর্তী। হায়ে আন্দালুসের বাসিন্দারা জানিয়েছেন, হামলার পর থেকে গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে।

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ২০১১ সালে ন্যাটো অভিযান শুরু করার পর ২০১৪ সালে পূর্ব লিবিয়া ও পশ্চিম লিবিয়া— দু’ভাগে ভাগ হয়ে যায় দেশটি। দুই অংশের প্রশাসন পরস্পরের প্রতি ব্যাপক বৈরী মনোভাব পোষণ করেন।

আরও পড়ুনঃ   থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী

দিবেইবার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যের সরকার দুই অংশের মধ্যে বিরোধ মেটানোর চেষ্টা করছে। ঐক্যবদ্ধ লিবিয়া গঠনের উদ্দেশ্যে ২০২১ সালে নির্বাচন হওয়ার কথা ছিল দেশটিতে, কিন্তু সেই নির্বাচন এখনও হয়নি। পলে দেশটির রাজনৈতিক সংঘাত মেটার সম্ভাবনাও তেমন দেখা যাচ্ছে না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST