১৪ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীর ৭ মিনিটের আল্টিমেটাম, অবরোধ প্রত্যাহার ১ মিনিটেই

অনলাইন ডেস্ক : ঈদ বোনাস, ২৫ ভাগ উৎপাদন বোনাস, নাইট বিল, টিফিন বিলসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের তেলিপাড়া এলাকায় ইস্মোগ সোয়েটার নামে একটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এর জেরে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন শ্রমিকরা। দীর্ঘ ভোগান্তির পর সড়ক ছাড়তে পোশাক শ্রমিকদের ৭ মিনিটের আল্টিমেটাম দেয় সেনাবাহিনী। পরে ১ মিনিটের মধ্যেই অবরোধ প্রত্যাহার করেন পোশাক শ্রমিকরা।

হ্যান্ড মাইকে এক সেনা কর্মকর্তা ঘোষণা করেন, আপনাদের দাবি-দাওয়া নিয়ে নেগোসিয়েশন চলছে, চলবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। ফ্যাক্টরির ভেতরে মালিক ও শ্রমিকের কোনো অমিল থাকলে সেটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান হবে। কিন্তু গতকালও শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, রেসপেক্টেড আইজিপিও সংবাদ সম্মেলনে ডিরেক্ট বলে দিয়েছেন, কোনো রকম রোড ব্লক এখন থেকে গ্রাহ্য করা হবে না। রোডব্লক-জনভোগান্তি এক পানিশেবল ক্রাইম। এর জন্য আপনার যে কেউ সাজাপ্রাপ্ত হতে পারেন।

ওই সেনা কর্মকর্তা আরও ঘোষণা করেন, আপনাদের জন্য সময় হচ্ছে ৭ মিনিট। ৭ মিনিটের ভেতরে আপনারা সাইডে গিয়ে দাঁড়াবেন। রাস্তা যদি না ছাড়েন আপনাদের দাবি-দাওয়া কোথায় গেল ওইটা পরে দেখবো, আগে এখানে রাস্তা ক্লিয়ার করবো। আআমার কথা পরিষ্কার, আমি আশা করি। ৭ মিনিট সময়। ৭ মিনিট পরে এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট আদেশ ভঙ্গ করছেন এবং জনভোগান্তি ক্রিয়েট করেছেন। এই পানিশেবল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন। কথা পরিষ্কার বলে দিলাম। ৭ মিনিট পরে আমি ডেন দেখি রাস্তা ক্লিয়ার।

আরও পড়ুনঃ   টঙ্গীতে অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু

দাবি পূরণের আশ্বাস ও সেনাবাহিনীর আল্টিমেটামের ১ মিনিটের মধ্যেই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারী শ্রমিকরা রাস্তা ছেড়ে সরে দাঁড়ান। দুপুর পৌনে ১২টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন।

এর আগে শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে আন্দোলনে নামেন শ্রমিকরা। এদিকে অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের‌ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ভ্যানের সাথে ওড়না পেঁচিয়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিপাড়া এলাকায় ইস্মোগ সোয়েটার কারখানার শ্রমিকরা আজ সকাল ৮টায় কাজে যোগ না দিয়ে ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন। একপর্যায়ে তারা বিক্ষোভ মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। সকাল ১০টা থেকে শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। অনেকেই পায়ে হেঁটে বা বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছেন।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, তেলিপাড়া এলাকায় ইস্মোগ সোয়েটার কারখানায় প্রায় ১২ শতাধিক শ্রমিক কাজ করছেন। দীর্ঘদিন কাজ করলেও তাদের ওভারটাইম বিল, নাইট বিল, মাতৃত্বকালীন ছুটি, বাৎসরিক টাকা পান না শ্রমিকরা। এ ছাড়া তাদের প্রোডাকশন রেট সঠিকভাবে দেওয়া হয় না। এ অবস্থায় ঈদ বোনাস, ওভারটাইম বিল, জিএমের পদত্যাগসহ ১৪ দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করেছেন তারা।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে ১৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১

মাতৃত্বের অভিজ্ঞতা নিয়েও বিশেষ ভাবনা দীপিকার

২

শিবুদার রোম্যান্সে হাতেখড়ি হয়েছে আমার সঙ্গে : কৌশানি

৩

ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

৪

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

৫

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র: হুঁশিয়ারি মোজতবা খামেনির

৬

নগরীর তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় চুরি, চোরকে দেড় বছরের কারাদণ্ড

৭

মোহনপুরে ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

৮

বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ড

৯

বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ

১০

বাগমারায় মাস্টার প্ল্যানের সার্ভে ও স্টাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালা

১১

নগরীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

১২

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

১৩

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

১৪

নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন

১৫

মান্দা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৬

পঞ্চগড় জেলার আটোয়ারীতে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ, প্রশাসন নির্বিকার

১৭

এলাকা বহাল, ফি বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে রাজশাহীতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি

১৮

১৮ বাণিজ্যিক বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার : বাণিজ্য সচিব

১৯

রাজশাহীতে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST