৯ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

অবরোধ তুলে নিলেন রাবি শিক্ষার্থীরা: নতুন কর্মসূচি ঘোষণা

রাবি প্রতিনিধি : দেশব্যাপী চলমান ধর্ষণ প্রতিরোধ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কার্যকর করে নারীসহ জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সড়কে একঘণ্টা অবস্থানের পর নতুন কর্মসূচি ঘোষণা করে অবরোধ তুলে নেন। রোববার (৯ মার্চ) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-সংলগ্ন রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এ সময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে তারা নতুন কর্মসূচি হিসেবে আগামীকাল আবারও অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়ে দুপুর পৌনে ১টার দিকে অবরোধ তুলে নেন। মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা একের পর এক স্লোগান দিতে থাকেন। এ সময় তারা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, দর্শকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, দর্শকের ঠাঁই না ‘, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ধর্ষকদের শাস্তি, মৃত্যু! মৃত্যু!’, ‘We Want Justice’, ‘তুমি কে আমি কে, আছিয়া, আছিয়া’, ‘আমার বোন ধর্ষিত কেন, ইনটেরিম জবাব চাই’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’ ইত্যাদি স্লোগান দেন। অবিলম্বে ধর্ষণের বিচারের জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করতে হবে উল্লেখ করে সমাবেশে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন সভাপতি মেহেদী সজিব বলেন, আমরা এই বিক্ষোভ থেকে সরকারকে বলে দিতে চাই, অবিলম্বে ধর্ষণের বিচারের জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করতে হবে। সারা দেশে চলমান ধর্ষণ যদি বন্ধ না করতে পারে, তাহলে ইন্টেরিম সরকার তার শাসনভার পরিচালনার অধিকার রাখে না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনাকে এখানে সাইনবোর্ড টানানোর জন্য বসানো হয়নি, আপনি শিক্ষার্থীদের রক্তের ওপর দিয়ে চেয়ারে বসেছেন। এই চেয়ারের যদি মূল্যায়ন না করতে পারেন, তাহলে ছেড়ে দেন। নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, আগামীকাল বেলা সাড়ে ১১টায় প্যারিস রোডে জড়ো হয়ে প্রধান ফটক অভিমুখে আমরা রওনা হব। আমাদের একটাই দাবি, যত দ্রুত সম্ভব বিশেষ ট্রাইবুনাল গঠন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু আছিয়া না, তনু থেকে শুরু করে বিগত বছরগুলোতে আমাদের যে বোনেরা ধর্ষণের শিকার হয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। এমন আইন করতে হবে যেন ধর্ষক ধর্ষণ করার আগে একশবার ভাবে। বর্তমানে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে সড়ক ছেড়ে দিয়েছে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবিতে সড়কে অবস্থান করেছিল। একঘণ্টার মতো তারা সেখানে অবস্থান নেয়। বর্তমানে তারা অবরোধ তুলে নিয়ে সড়ক ছেড়ে দিয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে। এ সময় মহাসড়ক অবরোধে বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST