৭ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

রাষ্ট্র সংস্কার ও সমাজ পরিবর্তনে ওয়ার্ড দায়িত্বশীলদের অগ্রগামী হতে হবে: অধ্যক্ষ নজরুল ইসলাম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে ৭ মার্চ জুমাবার নগরীর একটি মিলনায়তনে ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও মহানগরীর ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী। আরও বক্তব্য প্রদান করেন মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. আব্দুল হান্নান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক প্রফেসর শাহ হোসাইন আহমদ মেহেদী, মহাগ্রন্থ আল কুরআন থেকে দারস পেশ করেন প্রফেসর ড. নিজাম উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর নায়েবে আমীর অধ্যক্ষ সিদ্দিক হোসাইন, মহানগরীর কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার, আশরাফুল আলম ইমন, তৌহিদুর রহমান সুইট, হাফেজ নুরুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ   গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, ওয়ার্ড দায়িত্বশীল ভাইয়েরা ইসলামী আন্দোলনের মাঠপর্যায়ের নেতৃত্ব, তাদেরকে নিজ ময়দানে সীসা ঢালা প্রাচীরের ন্যায় ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশে একটি সফল ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখে। বিগত পনেরো বছরে বাতিল শক্তি আমাদের উপর চরম জুলুম নির্যাতন করলেও এই ময়দানে ইকামাতে দ্বীনের কাজ বন্ধ করতে পারেনি। জামায়াতে ইসলামী এদেশে গণমানুষের প্রাণের সংগঠন হিসেবেই পরিচিত। মানুষ এখন দলে দলে জামায়াতের সহযোগী হয়ে উঠছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় মানুষ এখন সৎ লোক খুঁজে বেড়াচ্ছে মানুষ, আর সেই সৎ লোক জামায়াতের মধ্যে আছে এ কথাও জনগণ বুঝে গেছে। ফলে রাষ্ট্র সংস্কার ও সমাজ পরিবর্তনে এবং জনগণের অধিকার আদায়ে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীলদের অগ্রগামী হতে হবে।

প্রধান আলোচকের বক্তব্যে ড. মাওলানা কেরামত আলী বলেন, আমরা যারা ওয়ার্ড ও ইউনিয়নে দায়িত্ব পালন করি তারা ইকামাতে দ্বীনের দাওয়াত সরাসরি জনগণের সামনে উপস্থাপন করি। পেশাজীবিগণ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে দাওয়াতী কাজ করে থাকে। আল্লাহর একান্ত অনুগ্রহে আমরা এই আন্দোলনের দাওয়াত পেয়েছি। এই জিম্মাদারির হক আদায় করতে হবে। আল্লাহর ঘোষণা অনুযায়ী এটা নবীওয়ালা কাজ। আমাদের প্রত্যেকটি প্রশাসনিক ওয়ার্ডের ইউনিট গুলোকে শক্তিশালী করতে হবে। বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালাতে হবে।

আরও পড়ুনঃ   দেশত্যাগে নিষেধাজ্ঞার খড়গে ২৭ মন্ত্রী-এমপিসহ ৬০ ব্যক্তি

তিনি বলেন, আমাদের দায়িত্বশীলদের জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। বিনয় ও আন্তরিকতার মাধ্যমে মানুষের হৃদয়ের কাছাকাছি যেতে হবে। তাদের বিপদে-আপদে পাশে দাঁড়াতে হবে। আমাদের শুধু জামায়াতের নেতা নই, আমাদের নিজ ময়দানে সকল শ্রেনি-পেশার মানুষের নেতায় পরিণত হতে হবে। সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বে ভূমিকা রাখতে হবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সামনে থেকে নেতৃত্ব প্রদান করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST