৬ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় ফিল্মি স্টাইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে পরলো দোকান ঘরে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর জেলার ভাঙ্গা পৌরসভার বাজার পাড়ের পুরাতন পান বাজারে আজ সকাল নয়টার দিকে বড়ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন একজন মোটরসাইকেল মালিকসহ বাজারের দুই ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা। বাজারের ভিতরে সকাল বেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক প্রথমে একটি মোটরসাইকেল টেনে নিয়ে দুমড়ে মুচড়ে দেয়। পরে দোকন ঘরে ঢুকে পরে দোকানের কিছু মালামালের ক্ষয়ক্ষতি হলেও মানুষের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় সূত্র জানায়, উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ধর্মদী গ্রামের যুবক আশরাফ মোটরসাইকেল নিয়ে বাজারের পানবাজার রাস্তার পাশে মোটরসাইকেল পার্ক করার জন্য প্রস্তুতি গ্রহণ করার সময় সামনে তাকিয়ে দেখেন একটি ট্রাক বেপরোয়া গতিতে তার দিকে ছুটে আসছে। পরিস্থিতি বুঝতে পেরে যুবক মোটরসাইকেল রাস্তায় রেখে নিজের নিরাপদের জন্য সরে দাঁড়ায়। সিসিসি ক্যামেরার ভিডিও দৃশ্যতে দেখা যায় নিয়ন্ত্রণ হারানো ট্রাক মোটরসাইকেল চাপা দিয়ে বাজারের দোকানে সোজা ঢুকে পরে। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা ও মানুষের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে সাধারণ ব্যবসায়ীরা জানান। ফিল্মি স্টাইলে ট্রাকের মোটরসাইকেল চাপা ও দোকান ঘরে ঢুকে যাওয়ার ওই দৃশ্য বাজারের ব্যবসায়ী ও শত শত পথচারীরা স্বচক্ষে দেখে হতবিহ্বল হয়ে ওঠেন। তারা কেউ কেউ বলেন রাখে আল্লাহ মারে কে? শ্রী শ্রী দুর্গা স্টোরের স্বত্বাধিকারী বিপ্লব সাহা জানান, ট্রাকটি মুদি দোকানে ঢুকে গেলে দোকানের সামনের অংশ বক্ষয়ক্ষতি হয়। দুর্ঘটনায় তাদের দোকানের কমপক্ষে আড়াই লক্ষ টাকার মুদি মাল নষ্ট হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভাগ্যক্রমে দোকানের ক্যাশে বসে থাকা তার ভাই সুভাষ সাহা বেঁচে গেছেন। সুফিয়ান সু স্টোরের মালিক মিজানুর রহমান জানান, তার দোকানের ডেকোরেশনের আসবাবপত্র ও ফ্যান নষ্ট হয়েছে। এছাড়া জুতা ও স্যান্ডেলসহ কয়েক লক্ষ টাকার মালামাল নষ্ট হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, ট্রাকটি চালকের হেল্পার চালাচ্ছিল। ভাঙ্গা থানার উপপরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি থানায় আনা হয়েছে। চালক পলাতক। দুটি দোকানের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST