৪ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

রোহিতকে কুকুর বলেছিলেন কঙ্গনা, অভিনেত্রীকে দুষলেন কংগ্রেস নেত্রী

অনলাইন ডেস্ক : রোহিত শর্মাকে কুকুর বলে অপমান করেছিলেন কঙ্গনা রানাউত! বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস মুখপাত্র শামা মোহাম্মদ। ভারতের জাতীয় দলের এই ক্রিকেটারকে ‘মোটা-খারাপ অধিনায়ক’ বলে কটাক্ষ করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন শামা।

কংগ্রেস নেত্রীর এই মন্তব্যের পর তার কড়া সমালোচনা করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এরপরই এবার বিজেপিকে একহাত নিতে কঙ্গনার পুরোনো পোস্টকে হাতিয়ার করলেন শামা।

২০২১ সালে কৃষক আন্দোলনের সময় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন রোহিত। দেশের উন্নয়নে কৃষকদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেছিলেন, সমস্যার দ্রুত সমাধান করা উচিত।

আরও পড়ুনঃ   ছেলেকে ৩৫ লাখ টাকার গাড়ি উপহার দিলেন মাহি

রোহিতের সেই পোস্টেই অত্যন্ত অপমানজনক মন্তব্য করেছিলেন বলি অভিনেত্রী কঙ্গনা। তার বার্তা ছিল, ‘এই ক্রিকেটারগুলোর কথা শুনে মনে হচ্ছে, এরা ধোবি কা কুত্তা! না ঘর কা না ঘাট কা।’

রোহিতকে কুকুরের সঙ্গে তুলনা করা সেই পোস্ট কিছুক্ষণ পরই ডিলিট করে দেন বিজেপির বর্তমান এই সাংসদ।

কঙ্গনার পুরনো সেই পোস্টের স্ক্রিনশট তুলে ধরেই এবার আক্রমণ করেছেন শামা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে তার প্রশ্ন, ‘রোহিতকে নিয়ে এমন অপমানজনক মন্তব্য করার পরে কঙ্গনাকে কী বলেছেন?’

উল্লেখ্য, শামার পোস্ট প্রকাশ্যে আসার পরে মাণ্ডব্য বলেছিলেন, ‘এমন পোস্ট অত্যন্ত লজ্জাজনক।’ বিজেপির আরও কয়েকজন নেতাও তোপ দাগেন কংগ্রেস নেত্রীকে। তাই গেরুয়া শিবিরকে পাল্টা জবাব দিতে কঙ্গনার পোস্টকেই হাতিয়ার করলেন শামা।

আরও পড়ুনঃ   প্রেমের প্রস্তাব দেওয়ায় স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম : ঐশী

প্রসঙ্গত, রোহিতকে নিশানা করে সোশাল মিডিয়ায় শামা লেখেন, ‘একজন খেলোয়াড় হিসেবে অত্যন্ত মোটা রোহিত শর্মা। ওনার উচিত ওজন কমানো। ভারতের যত ক্রিকেট অধিনায়ক ছিলেন, তাদের সকলের মধ্যে সবচেয়ে বেশি ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন হলেন রোহিত।’

এরপরই তোপের মুখে পড়েন শামা মোহাম্মদ। চরম সমালোচনায় তড়িঘড়ি এক্স হ্যান্ডেল থেকে রোহিতকে নিয়ে লেখা বার্তা মুছে ফেলেন তিনি। এরপর কংগ্রেসের তরফ থেকে জানানো হয়, এই মন্তব্য শামার ব্যক্তিগত মন্তব্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

১

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

২

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৩

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৪

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৫

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

৭

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

৮

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

৯

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১২

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৩

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৪

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৫

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

১৬

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

১৮

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

১৯

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST