৩০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

ছেলেকে ৩৫ লাখ টাকার গাড়ি উপহার দিলেন মাহি

অনলাইন ডেস্ক : একমাত্র ছেলের প্রথম জন্মদিন বলে কথা! আয়োজনে কোনো কিছুর কমতি রাখলেন না ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছেলে ফারিশের জীবনের বিশেষ এই দিনে তাকে উপহার দিয়েছেন ৩৫ লাখ টাকা দামের একটি গাড়ি। জন্মদিনের সন্ধ্যায় উত্তরার বাসায় ছেলেকে সামনে নিয়ে গাড়িটি উন্মোচন করেন মাহি।

জন্মদিনের শুরুটা এতিমখানার শিশুদের নিয়ে শুরু করেছিলেন অভিনেত্রী। সেখানে শিশুদের সঙ্গে কেক কাটা হয়েছে। দোয়ার আয়োজন করা হয়েছে। এরপর বাসায় ফিরে পরিবারের সকল সদস্যরা মিলে কেক কেটেছেন।

নিজের যা কিছু আছে সবই ফারিশের জন্য, এমনটাই মনে করেন মাহি। নায়িকার ভাষায়, আমি যতদিন বাঁচব, তত দিনই তাঁর জন্মদিনটা স্পেশাল করতে চাই। বড় হয়ে সে যেন বুঝতে পারে তার জন্য তার মা কী না করেছে।’

আরও পড়ুনঃ   দীপিকার সঙ্গে দুই বছরের প্রেম, কে এই মুজাম্মিল ইব্রাহিম?

গাড়ি পেয়ে অনেক খুশি হয়েছে ফারিশ। এ ব্যাপারে মাহি বলেন, ‘ও তো এখনো বুঝতে শেখেনি। কিন্তু বোঝা যায় গাড়ির প্রতি তার দুর্বলতার ব্যাপারটি। যখন আমরা গাড়ি করে কোথাও ঘুরতে যাই, তখন ও স্টিয়ারিং ধরে দাঁড়িয়ে যায়। ড্রাইভারকে বসতেই দিতে চায় না। স্টিয়ারিং খালি ঘোরাতে থাকে। বুঝতে পারি গাড়িতে ও খুব আনন্দ পায়। ফারিশকে দেওয়া গাড়িতে ফারিশসহ আমরা সবাই গতকাল ঘুরেছি।’

এদিকে মাহি ও রাকিব সরকারের বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিকতা শেষ হয়নি এখনো। তবে অনেক দিন ধরে দুজন আলাদা থাকছেন। ছেলে ফারিশের জন্মদিনে আগের ঘরের এক ছেলে ও মেয়েকে সঙ্গে করে মাহির মায়ের বাসায় এসেছিলেন রাকিব সরকার।

আরও পড়ুনঃ   কনসার্টে মঞ্চ মাতাচ্ছেন রাহাত ফতেহ আলী খান

এসময় ছেলের জন্য একটি স্বর্নের চেইন, একটা ছোট গাড়ি ও পাঞ্জাবি নিয়ে আসেন রাকিব। সেসব গ্রহণও করেছেন মাহি। এরপর ফারিশের সঙ্গে বেশ কিছুক্ষন সময় কাটিয়েছেন তার বাবা।

এ বিষয় মাহি বলেন, ‘ফারিশের জন্য একটি স্বর্ণের চেইন, একটি ছোট গাড়ি ও পাঞ্জাবি এনেছিলেন রাকিব। গতকাল সন্ধ্যার পর প্রথমে ফারিশকে নিয়ে রাকিব কেক কাটেন। এরপর আমাদের পরিবারের সদস্যরা মিলে কেক কাটি। ফারিশকে নিয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে গেছেন রাকিব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST