৪ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

সেমিফাইনালে ম্যাচ অফিসিয়ালদের তালিকায় নেই সৈকত, যারা থাকছেন

অনলাইন ডেস্ক : গ্রুপপর্বের লড়াই শেষে শেষ চারের দ্বৈরথের অপেক্ষা। দুই পরাশক্তি অস্ট্রেলিয়া ও ভারতের হাই-ভোল্টেজ ম্যাচ দিয়ে আজ থেকে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। এই দুই ম্যাচের ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। তাতে নাম নেই শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। গ্রুপ পর্বে চারটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি।

দুবাইয়ে প্রথম সেমিফাইনালে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন ক্রিস গ্যাফনি ও রিচার্ড ইলিংওর্থ। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার হাই-ভোল্টেজ এই ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন মাইকেল গফ। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব সামলাবেন আদ্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন অ্যান্ডি পাইক্রফট।

আরও পড়ুনঃ   বার্সাকে হারানোর পর অ্যাতলেটিকোর জন্য সুয়ারেজের ‘বিশেষ উপহার’

আগামী ৫ মার্চ লাহোরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন কুমার ধর্মসেনা ও পল রাইফেল। এই ম্যাচে তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব সামলাবেন জোয়েল উইলসন ও আহসান রাজা।

আগামী ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এই ম্যাচ পরিচালনার দায়িত্বে কারা থাকবে তা অবশ্য এখনো জানায়নি আইসিসি। এর আগে এবারের আসরের উদ্বোধনী ম্যাচসহ মোট চারটি ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন সৈকত।

আরও পড়ুনঃ   ৫ হাজার টাকায় তিন ধর্ষকের হাতে স্ত্রীকে তুলে দিলেন স্বামী

সেমিফাইনাল ১: ভারত বনাম অস্ট্রেলিয়া (দুবাই)
অনফিল্ড আম্পায়ার: ক্রিস গ্যাফানি এবং রিচার্ড ইলিংওয়ার্থ
থার্ড আম্পায়ার: মাইকেল গফ
চতুর্থ আম্পায়ার: অ্যাড্রিয়ান হোল্ডস্টক
ম্যাচ রেফারি: অ্যান্ডি পাইক্রফট
আম্পায়ার কোচ: স্টুয়ার্ট কামিংস

সেমিফাইনাল ২: দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড (লাহোর)
অন ফিল্ড আম্পায়ার: কুমার ধর্মসেনা এবং পল রেইফেল
থার্ড আম্পায়ার: জোয়েল উইলসন
চতুর্থ আম্পায়ার: আহসান রাজা
ম্যাচ রেফারি: রঞ্জন মাদুগালে
আম্পায়ার কোচ: কার্ল হার্টার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

২

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৩

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৪

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৫

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৬

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৭

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৮

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৯

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১০

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১১

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৪

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৫

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৬

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৭

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৯

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

২০

Design & Developed by: BD IT HOST