৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত

স্টাফ রিপোর্টার : “বন্যপ্রাণী সংরক্ষণে অর্থায়ন, মানুষ ও ধরিত্রীর উন্নয়ন” শ্লোগানকে নিয়ে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন, রাজশাহীর সহযোগিতায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর আয়োজনে অদ্য সকাল ১০.০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে দায়রা জজ আদালত পর্যন্ত এক বর্ণ্যাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় জনাব মোঃ রফিকুজ্জামান শাহ্ বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ সরোয়ার হোসেন খান, ওয়াইল্ডলাইফ সুপারভাইজার, মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মোঃ মোঃ জাহাঙ্গীর কবির, বন্যপ্রাণী পরিদর্শক, উন্মুক্ত আলোচনা অংশগ্রহণ করেন জনাব মোঃ জুলফিকার হায়দার, আহ্বায়ক, সেভ দি ন্যাচার যুব সংগঠন রাজশাহী, জনাব মোঃ ইমরুল কায়েস, সভাপতি, সোয়ান, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মোঃ আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক, ইয়্যাশ, জনাব হুমায়ুন কবীর, সিনিয়র স্টাফ রিপোর্টার দৈনিক গণধ্বনি প্রতিদিন, জনাব মোহনা, সভাপতি, দিনের আলোসহ আরও অনেকে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব মোঃ মিজানুর রহমান, চেয়ারম্যান, সেভ দি ন্যাচার এন্ড লাইফ, প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জনাব আফিয়া আখতার, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী। এছাড়াও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   ৭৫ বছরের পঙ্গু সাদেক আলী প্রামাণিক বাউবি'র বিএ এবং বিএসএস পরীক্ষা পাশ করলেন

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সুস্থ প্রকৃতি গড়ার জন্য বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বন বিভাগ, প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ বন্যপ্রাণী সংরক্ষণে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বন বিভাগের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST