২৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে মুকুলে মুকুলে ভরে গেছে আম গাছ পরিচর্যায় ব্যস্ত আম ও লিচু চাষিরা

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে মুকুলে মুকুলে ভরে গেছে আম ও লিচুর গাছ। পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগানীরা। বাম্পার ফলনের আশায় নতুন স্বপ্ন বুনছেন বাগান মালিকরা। আমের গাছ গুলোতে সোনালি মুকুলে অপরুপ সৌন্দর্য ও সুগ্ধে মুখোরিত মাঠ ঘাট পাড়া মহল্লা। লিচু গাছেও থোকায় থোকায় দোল খাচ্ছে এসব সোনালী রংঙ্গের মুকুল। উপজেলার বিভিন্ন আম বাগান সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাগানে বাগানে উঁকিঝুঁকি দিয়ে সোনালি রঙে সেজে উঠেছে আমের সোনালি মুকুল। সেই সোনালি মুকুলের গন্ধে মৌ মৌ সুভাষ ছড়াচ্ছে গ্রাম পাড়া মহল্লাজুড়ে। গত বছরের চেয়ে এ বছর অবাহাওয়া অনুকুলে থাকায় প্রায় প্রতিটি আম ও লিচু গাছ গুলো ভরে গেছে মুকুলে মুকুলে।

আম চাষিরা বলছেন গত বছরের চেয়ে এবছর গাছে অনেক বেশি মুকুল এসেছে। এই মুহূর্তে বৃষ্টি হওয়াটা জরুরি। বৃষ্টি না হলে গাছের মুকুল গুলো ঝরে পড়বে। তাই অনেকেই গাছে স্প্রে করে ভিটামিন ও পানি দিতে শুরু করেছেন। এবছর আম ও লিচুর ফলন ভালো হওয়ায় সম্ভাবনা রয়েছে বলেও জানান অনেক বাগানী। বাগানীরা বলছেন, অবাহাওয়ার কারণে যদি মুকুল ঝরে না পড়ে তাহলে এবার আম চাষিরা অনেক বেশি লাভ বান হবেন। যদি বৃষ্টি না হয় তাহলে বাগানীরা ক্ষতির মুখে পড়বেন বলেও শংকা প্রকাশ করেন অনেক বাগানী।

আরও পড়ুনঃ   “মেয়েদের মোহরানা কমিয়ে বিয়েটা সহজ করা উচিত” : বিভাগীয় কমিশনার

তানোর উপজেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ভাবে গড়ে তোলা হয়েছে আম ও লিচু বাগান। এর মধ্যে সব চাইতে বেশী আম বাগান রয়েছে বাধাইড় ইউপির বিভিন্ন এলাকায়। এছাড়াও তানোর উপজেলা বিভিন্ন এলাকার পাড়া মহল্লা ও সরকারী রাস্তার ধারে রোপন করা আম গাছ গুলো ভরে গেছে মুকুলে মুকুলে। বাগান চাষিদের সাথে কথা বলে জানা গেছে, গত বছরে আম গাছে মুকুল আসলেও তা ধরে রাখতে পারেনি। তাই এবার প্রথম দিক থেকেই গাছে গাছে ভিটামিন স্প্রে, গাছের গোড়ায় সার, মুকুলে ফিতা দিয়ে পানি সেচ দিয়ে পরিচর্যা করছেন আম চাষিরা। যাতে করে আম আসার সময় মুকুলের গোড়া শক্ত হয়। এবার আম চাষিরা আশা করছেন, আবহাওয়া ভালো থাকলে আম গাছে অনেক আম আসবে।

আরও পড়ুনঃ   রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণকৃত জমি মালিকদের চেক বিতরণ শুরু

তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ বলেন, অবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে রয়েছে। আম চাষিরা নিজ নিজ আম বাগানের পরিচর্যা শুরু করেছেন। আম ও লিচুর প্রায় গাছেই দেখা যাচ্ছে আমের সোনালি মুকুল। তিনি বলেন, এ বছর প্রচুর পরিমাণ গাছে মুকুল ফুটেছে, এমনকি মুকুলের কোন ক্ষতি হওয়ার তেমন সম্ভাবনা নেই। মুকুল যথা সময়ে বের হয়েছে। তিনি আরো বলেন, আগাম মুকুল ঝরে যাবার (নষ্ট হয়ে যাবার) সম্ভাবনা থাকে। এখনই গাছে সেচ বা বৃষ্টিরও খুব দরকার নেই। তবে ফাল্গুন মাসের মাঝ খানে বৃষ্টি হলে তা ভালো ফলাফল বয়ে আনবে। এখনকার আম চাষিরা সচেতন, তারা সারা বছর ধরে সার সেচ আর পুষ্টিসাইড দিয়ে গাছের পরিচর্যা করে যাচ্ছেন বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST