২৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

গোলাপিতে মজলেন অপু বিশ্বাস, মুগ্ধ ভক্তরা!

অনলাইন ডেস্ক : পর্দায় তেমন কোনো ব্যস্ততা না থাকলেও অন্যান্য কাজে বেশ সক্রিয় ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রায় দিনই ভক্তদের কাছে নিজেকে ভিন্ন সাজে মেলে ধরেন নায়িকা। আবার কখনো ব্যক্তিগত মুহূর্তও ভাগ করে নেন। এবার নিজেকে এক নতুন সাজে ধরা দিলেন অপু বিশ্বাস; যা দেখে রীতিমতো মুগ্ধ তার ভক্তরা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন অপু বিশ্বাস। এ সময় নায়িকাকে লাইট পিংক কালারের শাড়িতে দেখা যায়। বুঝতে বাকি নেই, গোলাপি রঙে ভীষণভাবে মজেছেন নায়িকা।

আরও পড়ুনঃ   যে কারণে হৃতিকের বাড়িতে ভাড়া থাকছেন শ্রদ্ধা

এদিন সাজ সজ্জায় কোনো ঘাটতি রাখেননি অপু বিশ্বাস। গোলাপি শাড়ির সঙ্গে নায়িকার বাড়তি সৌন্দর্য ফুটে ওঠে রুপালি গয়নাতে। গলায় বেশ কাজ করা রুপালি নেকলেস, মিলিয়ে পরা কানের দুল, সঙ্গে সিলভার-গোল্ড কম্বিনেশনের দুটি ব্রেসলেট।

শুধু তাই নয়, মেকআপেও রঙ মিলান্তি ছিল গোলাপিতেই। উজ্জ্বল ত্বকের সঙ্গে পিংক লিপিস্টিক যেন সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় অপুর। সঙ্গে পিংক-অরেঞ্জ নেইলপলিশও অস্পষ্ট ছিল না নায়িকার সাজে।

এবারের ছবিতে বিভিন্ন ভাবে পোজ দিলেন নায়িকা। এ সময় অপুর পোজে ভিন্ন মাত্রা যোগ করে একটি একিওস্টিক পিয়ানো। সেটির বেঞ্চে বসে, আবার তাতে হেলান দিয়েও পোজ দিয়েছেন নায়িকা। পাঁচ ছবির এই পোস্টে অপু ক্যাপশনে লিখেছেন, ‘করুণা, ভালোবাসা ও আগলে রাখাকে তুলে ধরতে পারে গোলাপি।’

আরও পড়ুনঃ   ছবি শেয়ার করে কটাক্ষের শিকার শবনম ফারিয়া

বলা বাহুল্য, অপুর এই নতুন সাজ দেখে মুগ্ধতা প্রকাশ করেন তার অনুরাগীরা। বিশেষ করে অপুর রূপ দেখে প্রশংসায় মজে ওঠেন তারা।

এদিকে গত কয়েকদিন আগে জিম থেকে ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। সে থেকে জল্পনা ওঠে, নতুন কোনো ছবির কাজ শুরু করতেই হয়ত নিজেকে প্রস্তত রাখছেন অপু। যদিও এ বিষয়ে এখনও স্পষ্ট কোনো খবর মেলেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

১

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

২

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৩

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৪

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৫

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৬

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৭

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৮

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৯

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১১

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১২

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৩

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৪

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৬

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৭

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৮

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৯

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

২০

Design & Developed by: BD IT HOST