২৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

যে কারণে হৃতিকের বাড়িতে ভাড়া থাকছেন শ্রদ্ধা

অনলাইন ডেস্ক : বলিউডের তারকা অভিনেত্রীদের মধ্যে অন্যতম শ্রদ্ধা কাপুর। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ত্রী ২’ বক্স অফিস কাঁপাচ্ছে। রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর জুটি বেঁধে অভিনয় করেছেন।

এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি। এদিকে ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে যে শ্রদ্ধার নিজস্ব বাড়ি থাকা সত্ত্বেও তিনি একজন তারকা নায়কের বাড়িতে ভাড়া থাকছেন।

জানা গেছে, বলিউড তারকা হৃতিক রোশনের বাড়িতে ভাড়া থাকছেন শ্রদ্ধা। শ্রদ্ধার নিজস্ব বাড়ি থাকা সত্ত্বেও হৃতিকের বাড়ি ভাড়া নেওয়ার কারণ কী, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর পেছনে রয়েছে একটি কারণ।

আরও পড়ুনঃ   ঋষির সঙ্গে ভাইরাল ছবি নিয়ে যা বললেন বিদিপ্তা

শ্রদ্ধার বাবা শক্তি কাপুর বলিউডের একজন প্রবীণ অভিনেতা। ১৯৮৭ সালে মুম্বাইয়ের জুহু এলাকায় একটি বাড়ি কিনেছিলেন তিনি। সেখানেই থাকতেন শ্রদ্ধা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, বাড়িটি সংস্কার করার পরিকল্পনা করেছেন শক্তি কাপুর। তাই বাড়ি ছাড়তে হয়েছে শ্রদ্ধাকে। বাড়ির সংস্কার কাজ শেষ হলে আবার সেখানেই ফিরে যাবেন তিনি।

উল্লেখ্য, ‘স্ত্রী ২’ ইতোমধ্যেই ৬০০ কোটির বেশি আয় করে ফেলেছে। ‘স্ত্রী ২’’-এর বক্স অফিস যাত্রা শেষ হতে হতে আরও বিশাল অঙ্কের আয়ের রেকর্ড গড়বে বলে মনে করা হচ্ছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী’ সিনেমার সিক্যুয়েল এটি। ছবিটি পরিচালনা করেছেন অমর কৌশিক।

আরও পড়ুনঃ   নায়ক হিসেবে কাকে চান শখ?

‘সাহো’ সিনেমার মাধ্যমে তেলেগু দর্শকদের কাছেও বেশ পরিচিতি পেয়েছিলেন শ্রদ্ধা। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত এই অ্যাকশন সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। দক্ষিণে ‘সাহো’ তেমন সাড়া ফেলতে না পারলেও হিন্দি ভার্সনটি সুপারহিট হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

১

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

২

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৩

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৪

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৫

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৬

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৭

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৮

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৯

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১০

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১২

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৩

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৪

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৬

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৭

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৮

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৯

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

২০

Design & Developed by: BD IT HOST