২৭ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

মোহনপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ২৬ ফেব্রুয়ারি বুধবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের অন্তর্গত বেড়াবাড়ী চামলি পাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী সমাবেশে জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন এর সভাপতিত্বে পরিচালক তাজকিয়া আকবারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মৌগাছি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোসাঃ মিনা বেগম এবং ঘাসফুল সমবায় সমিতির ম্যানেজার আকরাম হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তাগণ, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি, তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ, ৪র্থ শিল্প বিপ্লব, বাল্যবিয়ের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, শিশু ও মাতৃস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক, গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, তথ্য অধিকার প্রভৃতি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে অতিথিবৃন্দ সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুনঃ   তানোরে একতা যুব সংঘের নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

উল্লেখ্য, নারী সমাবেশের শুরুতে নিরাপদ মাতৃত্ব, যৌতুক এবং বাল্যবিবাহ প্রতিরোধমূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

এছাড়া ২৬ ফেব্রুয়ারি মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের অন্তর্গত বেড়াবাড়ী চামলি পাড়া এবং পবা উপজেলার নওহাটা পৌরসভার অন্তর্গত নওহাটা মন্দির চত্ত্বর ও ২৭ ফেব্রুয়ারি রাজশাহী মহানগরীর রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল মাঠে এবং কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা এর সহকারী পরিচালক (সংগীত) শ্যামা সরকার এর নেতৃত্বে সজল সাহা বাদ্যযন্ত্র নিয়ন্ত্রক, মিজ জয়িতা ঘোষ দোলা উর্ধ্বতন কন্ঠশিল্পী, মোঃ তৌফিকুজ্জামান অপু উর্ধ্বতন কন্ঠশিল্পী, তপন মজুমদার তবলচী, মোঃ রেজাউল হক করিম দোতারি এবং মোঃ নিকেল মিয়া বংশীবাদক সামাজিক ইস্যুসহ বিভিন্ন বিষয়ভিত্তিক উদ্বুদ্ধকরণ সংগীত পরিবেশন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST