২৬ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

মায়ের হুমকিতে প্রিয়জনের শেষ দেখা পেলেন না অহনা, ক্ষোভ অভিনেত্রীর

অনলাইন ডেস্ক : দাদির মৃত্যুতে ভেঙে পড়লেন ‘অনুরাগের ছোঁয়া’র ‘মিশকা’ অহনা দত্ত। তবে চেষ্টা করেও দাদিকে শেষবার দেখতে না পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের ওপর ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী।

অহনা এবং দীপঙ্করের বিয়েকে কেন্দ্র করে কাদা ছোড়াছুড়ি হয় মা-মেয়ের মধ্যে। দীপঙ্করের সঙ্গে অহনার প্রেম বা বিয়ে কোনওটাই মেনে নিতে পারেননি অহনার মা চাঁদনী। দাদির মৃত্যুকে কেন্দ্র করে ফের শুরু সেই বিতর্ক।

একদিকে চাঁদনী লেখেন, ‘যে যন্ত্রনা নিয়ে তুমি চলে গেলে এই যন্ত্রনা নিয়েই তিলে তিলে বাঁচব। কারণ আমি নিশ্চয়ই খুব পাপ করেছি তা না হলে বিনা কারণে বাঁচতে হতো না।’

আরও পড়ুনঃ   ফেসবুকে পোস্ট করে তোপের মুখে নিপুণ

নাতনিকে না দেখতে পাওয়ার যন্ত্রণার কথাই এখানে বোঝাতে চেয়েছেন অহনার মা চাঁদনী গঙ্গোপাধ্যায়। তবে পুরো অন্য সুর শোনা গেছে অহনার কথায়। দাদিকে শেষবার দেখতে না পাওয়ার কারণ হিসেবে নিজের মাকেই দায়ী করেছেন তিনি।

মায়ের বিরুদ্ধে অহনা লিখেছেন, ‘দাদির সঙ্গে শেষ কথা হয়েছিল তিনদিন আগে, তবে শুটিংয়ে ব্যস্ত ছিলাম বলে খুব বেশি কথা হয়নি। আগের রোববার শরীর হালকা খারাপ ছিল, তখন সে বললো- মাঝে মাঝে অক্সিজেন লাগছে, একটাই ইচ্ছে ছিল আমার সঙ্গে দেখা করার, একদিন ফোনে বলল লুকিয়ে রেস্টুরেন্টে দেখা করবি?একটু পার্টি করব! তবুও একজন মানুষের দিনের পর দিন থ্রেটের জন্য তুমি আমার ভালোবাসা থেকে বঞ্চিত রয়ে গেলে।’

আরও পড়ুনঃ   বিয়ের পিঁড়িতে বসছেন ঋতাভরী!

তিনি জানান, প্রায় এক ঘণ্টা দরজার সামনে দাঁড়িয়ে হাত জোর করে কান্নাকাটি করেও দাদির শেষ দেখা পাননি। তার মা নাকি দাদুকে হুমকি দিয়েছিলেন, যদি অহনা আসে তাহলে তিনি আত্মহত্যা করবেন।

দাদিকে শেষবারের মতো না দেখতে পেয়ে অহনা জানান, এই সবকিছুর জন্য তার মা দায়ী। মায়ের জন্যই আজ সবার থেকে আলাদা হয়ে গিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ক্ষোভ উগড়ে দিয়ে ফের মা-মেয়ের দ্বন্দ্ব তুলে ধরলেন অহনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১০

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১১

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১২

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৩

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৫

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৬

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৭

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৮

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৯

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

২০

Design & Developed by: BD IT HOST