২৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাবি শিক্ষার্থীদের পদযাত্রা

রাবি প্রতিনিধি :  সারা দেশে ধর্ষণের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পদযাত্রা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে পদযাত্রাটি শুরু হয়। পরে নগরীর তালাইমারি মোড়ে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

‘শিক্ষা ও শিক্ষার্থী অধিকার আন্দোলন’-এর ব্যানারে সমাবেশে শিক্ষার্থীরা তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, ধর্ষকদের গ্রেপ্তার এবং জেল থেকে পালিয়ে যাওয়া আবরার ফাহাদের খুনিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

এ সময় শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ’; ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়’; ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’; ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ ইত্যাদি স্লোগান দেন।

আরও পড়ুনঃ   দেশের অর্থনীতিকে অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী

সমাবেশে শিক্ষার্থী আফরিন বলেন, ‘আমরা কয়েক দিন ধরে দেখে যাচ্ছি ধর্ষণের হার ক্রমশ বেড়ে চলছে। এই জুলাই অভ্যুত্থানে কি নারীদের অবদান কম ছিল? শুধু জুলাইয়ের আন্দোলন নয়, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন, ’৭১-এর মুক্তিযুদ্ধ, ’৫২-এর ভাষা আন্দোলন সর্বক্ষেত্রে নারীদের অবদান উল্লেখযোগ্য। জুলাই অভ্যুত্থানের নারীদের অবদান সব থেকে বেশি ছিল। আন্দোলনে নারীরা প্রাচীরের মতো দাঁড়িয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সেই নারীদের ত্যাগের মধ্য দিয়ে যারা এখন ক্ষমতায় বসেছে, তারাই অধিকারের বিষয়ে অসচেতন। দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারকে আমরা হটিয়েছি। এই সরকারও যদি জনগণের অধিকার নিয়ে কাজ না করে, শুধু সংস্কার সংস্কার বলে বুলি আওড়ায়, তবে তাদের পরিণতিও ভালো হবে না।’

শিক্ষার্থী মেহেদী হাসান মারুফ বলেন, ‘’২৪-এর অভ্যুত্থানের পর আমরা একটি সাম্য, মানবিক মর্যাদা সম্পন্ন একটি রাষ্ট্র গঠন করব। যেখানে সরকার হবে জনকল্যাণমূলক। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের বোন ধর্ষিত হচ্ছে। কয়েক দিন আগে রাজশাহীগামী এটা গাড়িতে দুজন নারীকে ধর্ষণ করা হয়েছে। ওখানকার যে থানার ওসি ছিলেন, তিনি এটার মামলা নিতে অপারগতা জানান। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি। তাদের এই দায়িত্ব থেকে অপসারণ করা দরকার।’

আরও পড়ুনঃ   ম্যাজিস্ট্রেট ঊর্মির বিরুদ্ধে খুলনায় রওশনপন্থী জাপা নেতার রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের সময় বেঁধে দিয়ে মারুফ বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শিশুসুলভ হয়ে যাচ্ছে। তাকে বলব, আপনার সময় শেষ হয়ে গেছে। আপনি অতি দ্রুত পদত্যাগ করুন। আমরা ২৪ ঘণ্টা সময় দিচ্ছি, এর মধ্যে আপনি পদত্যাগ করুন। শুধু পদত্যাগ নয়, আপনার এই বিভ্রান্তিকর বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন।’

সমাবেশে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষার্থী আল শাহরিয়ার শুভ। এ সময় বিভিন্ন বিভাগের প্রায় ১৫-২০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১০

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১১

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১২

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৩

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৪

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৫

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৬

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৭

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৮

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১৯

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST