২৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

অনলাইন ডেস্ক :  ছাত্ররাজনীতি নিষিদ্ধ, উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবিকে কেন্দ্র করে বিক্ষোভের মধ্যে এবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগামীকাল বুধবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের পর থেকে সব হল ও শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

শাহেদুজ্জামান শেখ জানান, কুয়েটের সার্বিক নিরাপত্তার স্বার্থে বুধবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব একাডেমিক কার্যক্রমও বন্ধ থাকবে।

এদিকে, কুয়েট শিক্ষকদের প্রতিবাদের মুখে আজ দুপুর ১২টার দিকে উপাচার্যের বাসভবনে তালা না দিয়ে ফিরে গেছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ   রাসিকের সদ্য যোগদানকৃত প্রশাসকের সাথে কর্মকর্তাগণের দাপ্তরিক অবহিতকরণ সভা

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে তালা ভেঙে বাসভবনে প্রবেশ করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাছুদ। এর আগে ২১ ফেব্রুয়ারি রাতে তাঁর বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছিলেন শিক্ষার্থীরা। আজ সকাল ১০টার দিকে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে তাঁর বাসভবনে বৈঠক করছিলেন। দুপুর ১২টার দিকে ১৮-২০ জন শিক্ষার্থী ভবনের সামনে এসে ভেতরে কেউ থাকলে পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে আসতে মাইকে ঘোষণা দেন। পরে শিক্ষকেরা বেরিয়ে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেওয়ার তীব্র প্রতিবাদ জানান। এ সময় প্রায় আধা ঘণ্টা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষকেরা। তখন শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে তালা না দিয়ে ফিরে যান।

এদিকে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা তদন্তে ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৯৮তম (জরুরি) সিন্ডিকেট সভায় চার সদস্যের কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। আজ ছিল প্রতিবেদন দাখিলের শেষ দিন। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে কমিটিকে আরও সাত দিন সময় দেওয়া হয়। কমিটির সভাপতি এবং কুয়েটের কম্পিউটার সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম এম এ হাসেমের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময় বৃদ্ধি করা হয়।

আরও পড়ুনঃ   ইয়্যাসের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন: সভাপতি শামীউল, সম্পাদক আতিক

১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের লিফলেট বিতরণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা প্রথমে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি ঘোষণা করেন। পরে উপাচার্যের পদত্যাগসহ ছয় দফার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় জরুরি সিন্ডিকেট সভায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

১

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

২

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৩

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৪

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৫

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৬

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৭

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৮

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৯

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১০

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১২

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৩

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৪

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৬

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৭

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৮

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৯

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST