১৯ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

শেষ সময়ের গোলে সেল্টিককে সরিয়ে শেষ ১৬-তে বায়ার্ন

অনলাইন ডেস্ক : ঘণ্টাখানেকের মাঝে দ্বিতীয় অঘটনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন ফুটবল ভক্তরা। ফেইনুর্দের কাছে এসি মিলানের হারটাকে এবছরের বড় অঘটনের একটা বলা চলে অনায়াসে। এরপরেই বায়ার্নের মাঠে সেল্টিক উপহার দিলো অন্যরকম এক ফুটবল। ইউরোপের তাবৎ বড় দলগুলো যে স্টেডিয়ামে তাল সামলাতে হিমশিম খায়, সেখানেই প্রায় জয়ের প্রান্তে ছিল সেল্টিক।

নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ের শেষ মিনিটের খেলা চলে তখন। সেল্টিক এগিয়ে ১-০ গোলে। তাদের এই জয় দুই লেগের লড়াইকে নিয়ে যাবে অতিরিক্ত সময়ে। ঠিক তখনই গোল। বলা চলে ম্যাচের শেষ সময়ে ভাগ্যকে পাশে পেল বায়ার্ন মিউনিখ। সেল্টিককে হতাশায় ঢুবিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় জায়গা করে নিল ৬ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় প্লে-অফের ফিরতি লেগে ১-১ ড্র করে, দুই লেগ মিলিয়ে ৩-২ অ্যাগ্রিগেটে পরের ধাপে উঠল বায়ার্ন। গত সপ্তাহে স্কটিশ দলটির মাঠে ২-১ গোলে জিতেছিল ভিনসেন্ট কোম্পানির দল।

আরও পড়ুনঃ   গাজা থেকে হাজার হাজার সেনাকে লেবানন সীমান্তে নিলো ইসরায়েল

ফিরতি দেখায় ঠিক চেনা রূপে নিজেদের মেলে ধরতে পারছিল না বায়ার্ন। উল্টো দ্বিতীয়ার্ধে তাদের জালে বল পাঠান নিকোলাস কুন। এরপর, আক্রমণের ঝড় তোলে ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়নরা। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে, গোলের জন্য ২৩তম প্রচেষ্টায় আলফুঁস ডেভিসের ছোঁয়ায় মেলে সাফল্যের দেখা।

রক্ষণ জমাট রেখে, অসাধারণ কিছুর সম্ভাবনা জাগিয়ে একরাশ হতাশায় মাঠ ছাড়ল সেল্টিক। ৩০ শতাংশ বল দখলে রেখে পাঁচটি শট নিতে পারে তারা, যার তিনটি ছিল লক্ষ্যে।

ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যাবার সুযোগ পেয়ে যায় বায়ার্ন। কিন্তু, ওলিসের ক্রস গোলমুখে পেয়েও সার্জ ন্যাব্রির হেড জালের দেখা পায়নি। খানিক পর কয়েকটি আক্রমণ করে সেল্টিক, অবশ্য একটিও কাজে লাগাতে পারেনি তারা। নিকোলাস কুনের শট গোললাইনের সামনে থেকে ক্লিয়ার হয়। বিরতির আগে হ্যারি কেইনের শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে ক্রসবারে লেগে ফেরে।

আরও পড়ুনঃ   ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন

৪৭তম মিনিটে দারুণ এক সুযোগ পায় স্বাগতিকরা। বক্সে ঢুকে গোলরক্ষককে একা পান লেয়ন গোরেৎজকা; কিন্তু তার শট এগিয়ে এসে দারুণভাবে রুখে দেন ক্যাস্পার স্মাইকেল। ৬৩তম মিনিটে বায়ার্ন পজেশন হারালে কাউন্টার অ্যাটাকে এগিয়ে যায় সফরকারী সেল্টিক। বল নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে গোল করেন সেল্টিকের জার্মান ফরোয়ার্ড কুন। ম্যাচে এগিয়ে যায় সেল্টিক, দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ২-২।

ম্যাচে ফিরতে মরিয়া বায়ার্ন বেশ অনেক সুযোগই নষ্ট করেছে শেষ পর্যন্ত। তবে ৯৪ মিনিটে ঠিকই গোল পায় তারা। গোরেৎজকার শট স্মাইকেল আটকে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। সেল্টিক ডিফেন্ডাররা ক্লিয়ার করার চেষ্টা করেন, কিন্তু ডেভিসের পায়ে লেগে বল গোললাইন পেরিয়ে যায়। ১-১ সমতায় থেকেও নিশ্চিত হয় বায়ার্নের রাউন্ড অব সিক্সটিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST