৮ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

চুরির অপবাদে দারোয়ানকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় চুরির অপবাদ দিয়ে দারোয়ানকে পিটিয়ে হত্যার অভিযোগে ভবন মালিকের দুই স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জড়িতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। এঘটনায় পলাতক রয়েছে হত্যাকাণ্ডে অভিযুক্ত ভবন মালিক ও তার ছেলে।

পুলিশ জানায়, ভুক্তভোগী দারোয়ানের নাম মো. শহীদুল্লাহ। তিনি বাঁশখালী উপজেলা বাহাড়ছড়া ইউনিয়নের বাসিন্দা সিরাজ আহম্মদের ছেলে। শহীদুল্লাহ চান্দগাঁও থানার বাস টার্মিনাল ছিদ্দিক ম্যানশনে দারোয়ান হিসেবে চাকরি করতেন। গত রোববার (৭ এপ্রিল) চুরির অপবাদ দিয়ে তাকে ভবনের মালিক মো. আবু ছিদ্দিক, তার ছেলে শাওন, শ্যালক ফোরকানসহ কয়েকজন আত্মীয় মিলে পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের বিষয়টি গোপন করে অভিযুক্ত অসুস্থতাজনিত মৃত্যুর কথা বলে ভুক্তভোগীর মরদেহ স্বজনদের বুঝিয়ে দেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের অভিযানে চোরাই স্বর্ণ ও রূপার অলংকার উদ্ধার, গ্রেপ্তার ২

দাফনের আগে গোসলের সময় নিহতের দেহে জখমের চিহ্ন দেখে আঁতকে উঠেন স্বজনরা। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়ে নিশ্চিত হয় পুলিশও। এরপরও অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ভবন মালিকের দুই স্বজনকে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, শহীদুল্লাহর পরিবার আর্থিকভাবে অসচ্ছল। মালিকের কথা বিশ্বাস করে তারা মরদেহ গ্রহণ করে। এরপর দাফনের আগে মরদেহ গোসলের সময় দেখা গেল ভুক্তভোগীর শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন। তাৎক্ষণিকভাবে তারা বাঁশখালী থানা পুলিশকে খবর দেয়। তারা গিয়ে এটি হত্যাকাণ্ড বলে শনাক্ত করে এবং বিষয়টি আমাকে জানায়। আমি সঙ্গে সঙ্গে মরদেহ চট্টগ্রামে এনে ময়নাতদন্তের ব্যবস্থা করি।

আরও পড়ুনঃ   দিনের পর দিন গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে নিশ্চিত হওয়ার পরপরই আমরা আসামিদের গ্রেপ্তারে অভিযানে নেমে যাই। কিন্তু ওই ভবনে গিয়ে আসামিদের পাইনি। তবে রাতে টানা অভিযান চালিয়ে চান্দগাঁও থানা এলাকা থেকে ফোরকান উদ্দীন (৩৭) ও মো. মামুন মিয়া (৩৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনে ভবন মালিক আবু ছিদ্দিকের নিকটাত্মীয়। এরমধ্যে ফোরকান আবু ছিদ্দিকের শ্যালক। তিনি মূলত আবু ছিদ্দিকের ব্যবসা দেখভাল করতেন। আর ভবন মালিক আবু ছিদ্দিক ও তার ছেলে শাওন দুজনেই সংযুক্ত আরব আমিরাতে থাকেন।

ওসি জাহিদুল কবির জানান, অভিযুক্তরা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন সেজন্য ইমিগ্রেশন পুলিশকে অবহিত করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১২

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৩

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৪

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৫

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৬

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

১৮

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

১৯

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

২০

Design & Developed by: BD IT HOST