১০ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

প্রেমিক বিয়ে না করায় প্রেমিকার আত্মহত্যা

বগুড়া প্রতিনিধি : প্রেমিক বিয়ে না করায় বগুড়ার শাজাহানপুরে রিফাত জাহান বৃষ্টি (১৮) নামে এক কলেজশিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আজ সোমবার বিকেলে উপজেলার বৃকুষ্টিয়া পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। রাত ৮টা পর্যন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়নি পুলিশ।

বৃষ্টি ওই গ্রামের কৃষক আরিফুল ইসলামের মেয়ে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্বজনেরা জানান, প্রতিবেশী চোপিনগর ননীপাড়া গ্রামের বাসিন্দা আল আমিনের (৩১) সঙ্গে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল বৃষ্টির। কিন্তু বিয়ে করতে রাজি হচ্ছিলেন না তিনি। গত ৯ ডিসেম্বর থেকে কয়েক দিন বিয়ের দাবিতে আল আমিনের বাড়িতে অনশন করেন বৃষ্টি।

আরও পড়ুনঃ   সমাজের নৈতিক অবক্ষয় রোধে মসজিদের ভূমিকা অপরিসীম: আবুল কালাম আজাদ

সেখান থেকে বুঝিয়ে বৃষ্টিকে মা-বাবার কাছে ফেরত পাঠান প্রেমিকের বাবাসহ আত্মীয়রা। এরপর কয়েকবার আল আমিনকে বিয়ের জন্য চেষ্টা করেন বৃষ্টি। ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেঁচে নেন।

এ বিষয়ে কথা বলতে আল আমিনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। জানতে চাইলে প্রতিবেশীরা বলেন, বৃষ্টি গত ৯ ডিসেম্বর সকাল থেকে আল আমিনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেন। একইভাবে পরপর কয়েক দিন এসে ফিরে যান। মেয়েটি অনেক কান্না করত। কিন্তু আল আমিন বিয়েতে রাজি হননি। গত ১০ ডিসেম্বর আল আমিন এবং তাঁর বাবা মহসিন আলী বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। এখন পর্যন্ত বাড়িতে ফিরে আসেননি।

আরও পড়ুনঃ   রামেবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

প্রতিবেশীরা আরও বলেন, শুধু বৃষ্টিই না। এর আগেও কয়েকটি মেয়ের সঙ্গে আল আমিন প্রেমের সম্পর্ক করে প্রতারণা করেন। প্রেম করে আর বিয়ে করেননি। আল আমিনের বিচার হওয়া দরকার।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, ‘মৃত্যুর প্রকৃত রহস্য এখনো জানা সম্ভব হয় নাই। ঘটনাস্থলে পুলিশ ফোর্স আছে। ফিরলে প্রকৃত কারণ জানা যাবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১০

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১১

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১৩

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৪

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৫

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৬

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৭

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৮

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৯

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST