৪ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ২৫৯ বোতল ফেনসিডিলসহ পিতা ও পুত্র গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে ২৫৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত (৩ জানুয়ারি) চারঘাট পিরোজপুর গ্রাম হতে রাত সাড়ে ৯ টার দিকে দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ২৫৯ জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা মাজদার হোসেন (৫০) ও মোঃ রকি হোসেন (২০)। মাজদার হোসেন চারঘাট পিরোজপুর গ্রামের মৃত ছাইদার রহমানের ছেলে ও মোঃ রকি মাজদার হোসেনের ছেলে। মঙ্গলবার সন্ধায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।

আরও পড়ুনঃ   নারী ভাড়াটিয়ার বেডরুম-বাথরুমে গোপন ক্যামেরা, বাড়িমালিকের ছেলে আটক

বিজ্ঞপ্তিতে আরো জানান, রাজশাহী জেলার ডিবি’র এসআই মোঃ মাহাবুব আলম ও ফোর্সসহ গত (৩ জানুয়ারি) রাত ৮ টার দিকে চারঘাট কাকরামাড়ি এলাকায় ডিউটি করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট পিরোজপুর গ্রামে গ্রেফতারকৃত মাজদারের বাড়ীর মেইন গেইটের সামনে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই মোঃ মাহাবুব আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ মাজদার হোসেন ও মোঃ রকি হোসেনের কাছে থাকা ব্যাগে তল্লাসি করে ব্যাগের মধ্য থেকে অবৈধ মাদকদ্রব্য ২৫৯ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সহ গ্রেপ্তার ১০

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ মাজদার হোসেনের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মাদক মামলা রয়েছে। ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-এর সমাপনী ও পুরস্কার বিতরণী

১

হৃদয়ের কোনো সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

২

এসআরবির অভিযানে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রফেতার

৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ৪০০ টন বর্জ্য অপসারণ

৪

ট্রেনের ছাদ থেকে রাবি রেলওয়ে স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪

৫

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে ১৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬

মাতৃত্বের অভিজ্ঞতা নিয়েও বিশেষ ভাবনা দীপিকার

৭

শিবুদার রোম্যান্সে হাতেখড়ি হয়েছে আমার সঙ্গে : কৌশানি

৮

ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

৯

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

১০

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র: হুঁশিয়ারি মোজতবা খামেনির

১১

নগরীর তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় চুরি, চোরকে দেড় বছরের কারাদণ্ড

১২

মোহনপুরে ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

১৩

বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ড

১৪

বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ

১৫

বাগমারায় মাস্টার প্ল্যানের সার্ভে ও স্টাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালা

১৬

নগরীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

১৭

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

১৮

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

১৯

নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন

২০

Design & Developed by: BD IT HOST