৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত কমপক্ষে ২০

শাজাহান পাঠান,বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ও উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ সানা সহ কমপক্ষে ২০ নেতা-কর্মী আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার নগর ইউনিয়নের কয়েনবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার কয়েনবাজারে স্থানীয় দলীয় কার্যালয় খোলার জন্য একটি দোকান ঘর ভাড়া নেওয়াকে কেন্দ্র করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমানের সাথে নগর ইউনিয়ন যুবদলের সভাপতি আতাউর রহমানের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় এবং এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে দুই প্লাটুন পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান গ্রুপে যারা আহতরা হয়েছেন তারা হলেন, মিজানুর রহমান (৩৫) ও তার পিতা মো. জিন্নাহ (৬৫), ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক সুজন আহমেদ (৩৪), শ্রমিক দলের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম (৪৫), নেতা রুবেল হোসেন (২৮), কৃষকদলের আজগর আলী (৬৫), ছাত্রদল নেতা সোহেল (২৪), শুভ (২২), জুয়েল রানা (২২) সহ কমপক্ষে ১২ জন নেতা-কর্মী।
ইউনিয়ন যুবদলের সভাপতি আতাউর রহমান গ্রুপে যারা আহতরা হয়েছেন তারা হলেন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ সানা (৫৭), বিএনপি নেতা নাসিমউদ্দিন (৩০), সাইদুল ইসলাম (৫০) ও সাইফুল ইসলাম (৫২), ছাত্রদল নেতা হৃদয় হোসেন (২৪) সহ কমপক্ষে ৮ জন নেতা-কর্মী।
আহতদের মধ্যে জিন্নাহ, রুবেল ও হৃদয়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ টহল রয়েছে। এখন পর্যন্ত থানায় কোন পক্ষই লিখিত অভিযোগ জমা দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
#

আরও পড়ুনঃ   শিশু-কিশোরদের ছবি লাখ টাকায় কিনলেন এমপি নাঈমুজ্জামান

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST