৩০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাবিতে কলেজছাত্রের মৃত্যু: সহকারী প্রক্টরসহ ‘অজ্ঞাত’ ১৫ জনের বিরুদ্ধে মামলা

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসে কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার ‘অজ্ঞাত’ সহকারী প্রক্টরসহ ১০-১৫ জনকে আসামি করে থানায় মামলা করেন নিহতের বাবা মো. জামাল উদ্দিন। এজাহারে কলেজছাত্র শিমুলকে শারীরিক নির্যাতন করে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মালেক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে ২৩ জানুয়ারি রাতে রাবি ক্যাম্পাস থেকে রাজশাহী কলেজের ছাত্র শিমুলকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে, পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করে। মামলার এজাহারে জানা গেছে, ২৩ জানুয়ারি রাত ৯টার দিকে নিহত কলেজছাত্র শিমুল তাঁর এক মেয়েবন্ধুকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এমন সময় ড. কুদরাত-ই-খুদা একাডেমিক ভবনের সামনে পৌঁছালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অজ্ঞাত সহকারী প্রক্টর মোটরসাইকেলের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করে বলেন, ‘তোমরা কারা।’ তখন শিমুল উত্তর দেওয়া মাত্রই অজ্ঞাত সহকারী প্রক্টর ‘ধর ধর’ বলে চিৎকার করেন। এ সময় কিছু অজ্ঞাত ব্যক্তি ও শিক্ষার্থী শিমুলকে ধাওয়া করে। একপর্যায়ে তৃতীয় ও চতুর্থ বিজ্ঞান ভবনের মাঝে থাকা শিক্ষার্থীরা অজ্ঞাত ওই সহকারী প্রক্টরের নির্দেশে মোটরসাইকেলের গতিরোধ করার জন্য ধাওয়া দিয়ে আসে। এতে আরও বলা হয়, এ সময় তাঁদের মধ্যে একজন শিক্ষার্থী ব্যাডমিন্টন খেলার ব্যাট দিয়ে পেছন থেকে শিমুলের ঘাড়ে আঘাত করে মোটরসাইকেল থামায়। পরে মোটরসাইকেল থেকে শিমুলের সঙ্গে থাকা বন্ধু জান্নাতুল ফেরদৌস মিষ্টিকে (১৭) নামিয়ে সেই সহকারী প্রক্টর চড়-থাপ্পড় মারেন। রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১০-১৫ শিক্ষার্থী ওই সহকারী প্রক্টরের নির্দেশে শিমুলকে নিয়ে শারীরিক নির্যাতন করতে থাকেন। একপর্যায়ে শিমুলের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মালেক বলেন, ‘নিহত শিমুলের বাবা বাদী হয়ে গতকাল রাতে মামলা করেছেন। মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। তদন্তের জন্য প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ছাড়া সিসিটিভি ফুটেজ ও সুরতহাল রিপোর্ট সংগ্রহের জন্য কোর্টে আবেদন করা হয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

১

ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে ১৯ নভেম্বর

২

আট মাসে বিদ্যুতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার : বিদ্যুৎমন্ত্রী

৩

সার পাচার ও অপচয় ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

৪

দেশে সারের সংকট নেই, মজুত গত বছরের চেয়ে ৩৫ শতাংশ বেশি : কৃষিমন্ত্রী

৫

রিয়াদের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

৬

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

৭

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে: প্রধান তথ্য কমিশনার

৮

১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ

৯

বালুর নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে

১০

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে

১১

বাগমারায় আগুনে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে দাঁড়ালেন ইউএনও

১২

বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

১৩

কৃষির সম্ভাবনা দেখতে রাজশাহীতে মন্ত্রী,কথা বলবেন চাষিদের সঙ্গে

১৪

নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

১৫

বাঘায় কোডিনযুক্ত সিরাপ ও বিদেশি মদ উদ্ধার

১৬

নগরীতে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৭

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সাক্ষাৎ

১৯

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST