৭ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

এশিয়ান ব্যাডমিন্টনে খেলতে যাচ্ছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : এশিয়ান ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলতে আজ দেশ ছাড়ছে বাংলাদেশ দল। আজ রাতে চীনের গুয়াংজুগামী এক ফ্লাইটে উঠবেন শাটলাররা। গুয়াংজু থেকে আগামীকাল টুর্নামেন্টের শহর নিনবোতে আরেক ফ্লাইটে রওনা হবে।

৯-১৪ এপ্রিলে চীনে নিনবো শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান ব্যাডমিন্টনের সবচেয়ে বড় টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে এখন প্রতি ইভেন্টে র‌্যাকিং ও দেশের কোটার ভিত্তিতে ৪০ জন আমন্ত্রণ পায়। বাংলাদেশের চার জন পুরুষ ও দুই জন নারী শাটলার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করলেও র‌্যাংকিংয়ের জন্য কেউ একাধিক ইভেন্টে খেলতে পারবেন না।

আরও পড়ুনঃ   নির্বাচন উপলক্ষ্যে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ দলের ম্যানেজার ও কোচ উভয় ভূমিকায় রয়েছেন ওয়াহিদুজ্জামান রাজু। তিনি দেশ ছাড়ার আগে বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা শ্রীলঙ্কায় টুর্নামেন্ট খেলায় খেলোয়াড় ও আমাদের দেশের র‌্যাংকিং বেড়েছে। তাই প্রতিটি ইভেন্টে আমরা অংশগ্রহণ করতে পারছি। আমাদের র‌্যাংকিং আরেকটু ভালো হলে একটি ইভেন্টে একাধিক অংশগ্রহণ সম্ভব হতো।’

এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে ব্যাডমিন্টনে অংশগ্রহণের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ফেডারেশন নিয়েছে সপ্তাহ দু’য়েক আগে। কিছু দিন আগে খেলোয়াড় চূড়ান্ত করলেও অনুশীলন সেই অর্থে হয়নি। রমজানের মধ্যে খেলোয়াড়রা নিজেরাই অনুশীলন করেছে। বাংলাদেশের ব্যাডমিন্টনের প্রেক্ষাপটে অবশ্য এটাই স্বাভাবিক ঘটনা। এই বছর ফেডারেশন খেলোয়াড়দের সম্পূর্ণ খরচ বহন করলেও বিগত সময়ে বিদেশের কিছু টুর্নামেন্টে খেলোয়াড়রা নিজস্ব খরচও বহন করে খেলার রেকর্ড রয়েছে।

আরও পড়ুনঃ   সেঞ্চুরি না পেলেও আক্ষেপ নেই ছক্কার রেকর্ডগড়া তামিমের

এশিয়ান ব্যাডমিন্টনে পুরুষ দ্বৈতে খেলবে নাজমুল ও নিশান, মিশ্র দ্বৈতে জুমার ও উর্মি, নারী দ্বৈতে নাসিমা ও উর্মি। দলীয় ইভেন্টে বাংলাদেশ সরাসরি মূল পর্বে খেলবে। পুরুষ ও নারী এককে আব্দুস সোয়াদ ও নাসিমা খাতুনকে বাছাই খেলতে হবে। মূল পর্বে খেলবে সরাসরি ২৮ জন। ২৯-৪০ অবস্থানে শাটলাররা বাছাইয়ে অংশ নেবেন। এদের মধ্যে চার জন চূড়ান্ত পর্বে অংশ নেবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১০

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১১

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১২

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৩

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৪

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৫

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৬

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৭

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৮

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৯

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

২০

Design & Developed by: BD IT HOST