৩০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিলাসবহুল ‘ড্রিম অব ডেজার্ট’ ট্রেনের নকশা উন্মোচন করল সৌদি

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করতে ‘বিলাসবহুল রেলভ্রমণ’ প্রকল্প হাতে নিয়েছে সৌদি আরবের সরকার। বুধবার এ প্রকল্পের প্রথম ট্রেন ‘ড্রিম অব ডেজার্ট’-এর নকশার উন্মোচন করা হয়েছে।

সৌদি সরকারের রেল দপ্তর সৌদি অ্যারাবিয়া রেলওয়েজ (এসএআর) এবং ইতালির বিলাসবহুল হোটেল কোম্পানি আর্সেনালের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এ প্রকল্প। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে ট্রেনটির। চালু হলে ‘ড্রিম অব ডেজার্ট’ হবে মধ্যপ্রাচ্যের প্রথম পাঁচ তারা ক্যাটাগরির ট্রেন।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজকে এসব তথ্য জানিয়েছেন আর্সেনালের শীর্ষ নির্বাহী পাওলা বারলেটা। কাকতালীয়ভাবে তার আগের দিন মঙ্গলবার সংক্ষিপ্ত এক সফরে সৌদির ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক শেষে ইতালি ফিরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

আরও পড়ুনঃ   কাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

ড্রিম অব ডেজার্টের নকশা এবং অন্দরসজ্জা করেছেন লেবানিজ স্থপতি অ্যালিন আসমার ডি’ আম্মান। নকশায় আধুনিক নান্দনিকতা এবং সৌদির আরবের ঐতিহ্যের চমৎকার মিশেল ঘটিয়েছেন তিনি।

ট্রেনটিতে মোট ১৪টি বগি রয়েছে; আর সেসব বগিতে রয়েছে ৩৪টি বিলাসবহুল স্যুট। প্রতিটি স্যুটের যাত্রীদের জন্য রয়েছে আন্তর্জাতিক মানের এবং পেশাদার আতিথেয়তার সর্বোচ্চ পরিষেবা। বুধবারের বিবৃতিতে এসএআর ড্রিম অব ডেজার্টকে ‘চলমান ফাইভস্টার হোটেল’ বলে উল্লেখ করেছে।

আরও পড়ুনঃ   ফেসবুকে পোস্ট দিয়ে নিজের কিডনি বিক্রি করেছে মিয়ানমারের মানুষ

সৌদি আরবের উত্তরাঞ্চলের প্রাকৃতিকভাবে খুব সুন্দর। চালু হওয়ার পর রাজধানী রিয়াদ থেকে রওনা হয়ে পুরো উত্তরাঞ্চল ভ্রমণ করবে ড্রিম অব ডেজার্ট। ট্রেনের জানালা দিয়ে সৌদির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন যাত্রীরা।

“সৌদি আরবের পর্যটন খাতের ইতিহাসে ড্রিম অব ডেজার্ট একটি মাইলফলক। এই ট্রেন একদিকে মধ্যপ্রাচ্য অঞ্চলে রেলভিত্তিক পর্যটনকে উৎসাহিত করবে সেই সঙ্গে সৌদি আরবের সমৃদ্ধ সংস্কৃতিকে বৈশ্বিক পর্যটকদের সামনে সুন্দরভাবে তুলে ধরবে,” বলা হয়েছে এসএআরের বিবৃতিতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST