২৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

গাজার জিম্মিদশা থেকে মুক্তি পাচ্ছেন, কে এই কারিনা?

অনলাইন ডেস্ক : আজ শনিবার গাজার জিম্মিদশা থেকে মুক্তি পাচ্ছেন কারিনা আরিয়েভসহ চার ইসরায়েলি তরুণী, যারা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধাদের হাতে বন্দি হয়ে এতদিন জিম্মি অবস্থায় ছিলেন।

সম্প্রতি ইসরায়েলের সরকার এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তির স্বাক্ষর হয়েছে, তার আওতায় মুক্তি পাচ্ছেন কারিনা আরিয়েভ। ২০ বছর বয়সী এই ইসরায়েলি তরুণীর জন্ম জেরুজালেমে। ২০২৩ সালের ৭ অক্টোবর যখন হামাস যোদ্ধাদের হাতে অপহৃত হন, সে সময় ইসরায়েলের স্থানীয় একটি স্কুলে স্বেচ্ছাসেবী শিক্ষিকা ছিলেন তিনি।

পরিবারের সদস্যরা ইসরায়েলের সংবাদমাধ্যম ইয়েনেত নিউজকে জানিয়েছেন, কারিনা যে কোনো ধাঁধার সমাধানে ব্যাপক দক্ষ, জটিল সমস্যাকে বেশ চমৎকারভাবে বিশ্লেষন করার ক্ষমতা আছে তার। এছাড়াও কারিনা প্রতিভাবান একজন বংশীবাদক এবং চারটি ভাষায় অনর্গল কথা বলতে পারেন।

আরও পড়ুনঃ   ভারতে মুসলিম নাগরিকদের বাংলাদেশি বলে নির্যাতন

শিশুদের খুব ভালোবাসেন কারিনা, মূলত এ কারণেই কিন্ডারগার্টেন স্কুলে স্বেচ্ছাসেবী শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। এছাড়া ভালোবাসেন রান্না করতে, গান গাইতে, নাচ করতে এবং সৃষ্টিশীল লেখালেখি করতে। সিনেমা দেখতেও ভালোবাসেন, বিশেষ করে ভৌতিক সিনেমা।

৭ অক্টোবর যখন অপহৃত হন কারিনা, তার পরিবারের সদস্যদের আশঙ্কা ছিল যে তিনি বেঁচে আছেন কি না; অপহরণের দু’মাস পর অপর দুই জিম্মি ড্যানিয়েলা গিলবোয়া এবং ডোরোন স্টেইনব্রেচারের সঙ্গে কারিনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে হামাস। তখন তার পরিবারের সদস্যরা নিশ্চিত হন যে তিনি বেঁচে আছেন।

আরও পড়ুনঃ   মমতার পদত্যাগের দাবিতে রণক্ষেত্র পশ্চিমবঙ্গ

জিম্মি অবস্থায় মাত্র দু’বার খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য নিজের বাবা-মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ পেয়েছিলেন কারিনা। সে সময় তিনি স্বাভাবিক ছিলেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে জানিছেন তার বোন।

ডেইলি মেইলকে কারিনার বোন বলেন, “তাকে এই নির্দেশনা দেওয়া হয়েছিল যে আবেগের বশে টেলিফোনে কোনো বেফাঁস কথা বলে ফেললে তাকেসহ মা-বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যকে মেরে ফেলা হবে। তাই ফোনে কথা বলার সময় সে খুব সতর্ক ছিল।”

শনিবার কারিনার সঙ্গে মুক্তি পাচ্ছেন আরও চার জন তরুণী। তারা হলেন ড্যানিয়েলা গিলোবা (২০), নামা লেভি (২০) এবং লিরি অ্যালবাগ (১৯)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST