২৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

অপমানের বিষয়ে মুখ খুললেন মনীষা

অনলাইন ডেস্ক : নব্বইয়ের দশকে কিছু মন ছুঁয়ে যাওয়া সিনেমায় অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। এদিকে ৫৪ বছর বয়সেও পরিচালক সঞ্জয় লীলা বানসালির সিরিজ ‘হীরামান্ডি’-তে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। তিনি মল্লিকাজানের চরিত্রে প্রচুর প্রশংসিত হয়েছিলেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বয়সের কারণে মনীষাকে বলিউডে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কখনও কখনও কটূক্তির স্বীকারও হতে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, অভিনেত্রীকে কীভাবে বিভিন্ন জায়গায় বয়সের কারণে অপমানিত করা হয়েছিল সেই ঘটনার কথা বলেন।

মনীষা সাক্ষাৎকারে জানান, ৫০ পেরিয়ে যাওয়া অভিনেত্রীদের সম্পর্কে মানুষের মধ্যে কিছু ভুল ধারণা রয়েছে। এমনকি, ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরাও তাকে নিয়ে কী ধরনের মন্তব্য করেছেন সে কথা বলেন। মনীষার মতে, বয়সের কারণে তাকে অনেক মিটিং থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে এগুলো একটা নির্দিষ্ট বয়সের মানুষের জন্য।

আরও পড়ুনঃ   প্রোফাইল থেকে একের পর এক অশ্লীল পোস্ট, যা বললেন জাহ্নবী

অভিনেত্রী বলেন, ‘আমাদেরকে পথপ্রদর্শক হতে হবে পুরো বিশ্বকে এবং নিজেদেরকে দেখানোর জন্য যে ৫০ বছর পরেও আমরা কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ দিতে পারি। আমরা এখনও অন্য ভাবে জীবনযাপন করতে পারি।’

তার কথায়, ‘আমরা যা কাজ জানি তাতে আমরা এখনও অনেকের থেকে ভালো কাজ করতে পারি। আমরা এখনও খুব সুখী এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারি। যতদিন বেঁচে আছি ততদিন কাজ করে সুস্থ থাকতে চাই। আমি সুন্দর দেখতে থাকবো এটাই আমার লক্ষ্য।’

আরও পড়ুনঃ   লন্ডনে যেতে পারলেন না নিপুণ, বিমানবন্দর থেকে ফেরানো হলো

মনীষা বলেন, ‘তবে নারীরা খুব স্ট্রং ভূমিকায় অভিনয় করতে পারেন। আমার আগে অনেক অভিনেত্রী এটা করেছেন এবং আমিও সেটা করতে চাই। আমি একজন শিল্পী হিসেবেই এগিয়ে যেতে চাই। বয়স শুধু একটি সংখ্যা মাত্র এবং এটি আমাকে থামাতে পারবে না। কাউকে আটকানো উচিত নয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

২

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

৪

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

৫

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

৬

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৭

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৮

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৯

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

১০

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

১১

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

১২

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

১৩

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৫

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১৬

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৭

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৮

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

২০

Design & Developed by: BD IT HOST