১৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সালথায় নিজ দোকানে ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজারে নিজ দোকান থেকে মো. শফিকুল ইসলাম উকিল (৫০) নামে এক ব্যবসায়ীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে ওই বাজারে ‘মা জবেদা হার্ডওয়্যার স্টোর’ নামে দোকানের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শফিকুল বড়দিয়া বাজারের পাশের ভাটপাড়া গ্রামের মৃত লতিফ শেখের ছেলে।

নিহতের পরিবার জানায়, শফিকুল প্রায় একযুগ ধরে বড়দিয়া বাজারে রড-সিমেন্টে ও হার্ডওয়্যারের ব্যবসা করছেন। রাতে দোকানেই থাকতেন তিনি। প্রতিদিনের মতো শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে তিনি দোকানেই ঘুমিয়ে ছিলেন। শনিবার সকালে তিনি দোকান না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা দোকানের শাটার ভেঙে ভেতরে গিয়ে দেখেন আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে শফিকুলের মরদেহ।

আরও পড়ুনঃ   বেরোবির বইমেলা উদ্বোধন করলেন শহীদ আবু সাঈদ ও ফেলানীর বাবা

পুলিশ জানায়, শফিকুল ব্যবসা করতে গিয়ে ক্রেতাদের ২০-২৫ লাখ টাকা বাকি দেন। সম্প্রতি হালখাতা করেও ওই টাকা তুলতে পারেননি। অন্যদিকে দোকানের পুঁজি ঠিক রাখতে ব্যাংক থেকেও অনেক টাকা ঋণ নেন শফিকুল। তবে দেনাদাররা টাকা না দেওয়ায় ওই ঋণের টাকাও পরিশোধ করতে পারছিলেন না তিনি। ঋণের বিষয়টি নিয়ে কয়েকমাস ধরে শফিকুল চিন্তিত ছিলেন। ঋণের চাপেই তিনি আত্মহত্যা করেছেন ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ   কিশোরী মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জেনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST