১৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে আনিন নাইম (৩২) নামে এক সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাকে মৃত ভেবে সড়কের পাশে ফেলে যায় তারা। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক ও দাদনচক এলাকার আরিফ উদ্দিনের ছেলে। শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জানিবুল ইসলাম জোসি জানান, নাইম রাতে মোটরসাইকেলযোগে শিবগঞ্জ বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় বার রশিয়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST