১৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিপিএলের চেয়ে পিএসএলে দ্বিগুণ পারিশ্রমিক রানার, লিটন-রিশাদের কত

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে অর্থ-জৌলুস ও চাকচিক্যে ঘেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে। তেমনই একটি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। গতকাল (সোমবার) এই প্রতিযোগিতার দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। যার জন্য ৩৯ বাংলাদেশি ক্রিকেটার নাম দিলেও, দল পেয়েছেন তিনজন। এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে দল পেয়েছেন টাইগার পেসার নাহিদ রানা। যেখানে তার পারিশ্রমিক ৬০ লাখ টাকা।

পিএসএলে বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। তাকে দলে নেওয়া হয় দ্বিতীয় সর্বোচ্চ ক্যাটগরি থেকে, যেখানে একজন ক্রিকেটারের পারিশ্রমিক নির্ধারিত– ৫০ লাখ ডলার এবং বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকা। চলমান বিপিএলে নাহিদ রানাকে ‘সি’ ক্যাটাগরি থেকে দলে নেয় রংপুর রাইডার্স।

আরও পড়ুনঃ   বিএমডিএর সেচযন্ত্রের অপারেটর নিয়োগ ও সেচ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

রংপুর ফ্র্যাঞ্চাইজিটির জার্সিতে তিনি দারুণ বোলিংও করছেন, তবে পারিশ্রমিকের বিবেচনায় রানা বেশি আয় করবেন পিএসএলে। বিপিএলে ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ২৫ লাখ টাকা। অর্থাৎ, দেশীয় এই টুর্নামেন্টের চেয়ে নাহিদ রানা পিএসএলে দ্বিগুণেরও বেশি আয় করবেন।

অন্যদিকে, পিএসএলে দল পেয়েছেন আরও দুই টাইগার ক্রিকেটার– লিটন দাস ও রিশাদ হোসেন। সিলভার ক্যাটাগরি থেকে করাচি কিংস দলে নিয়েছে লিটনকে। যেখানে তার পারিশ্রমিকের পরিমাণ ২৫ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা। এটি তার বিপিএলে পাওয়া পারিশ্রমিকের অর্ধেক। বিপিএলের চলমান একাদশ আসরে এই উইকেটরক্ষক ব্যাটারকে ‘এ’ ক্যাটাগরি থেকে দলে নেয় ঢাকা ক্যাপিটালস। যেখানে লিটনের পারিশ্রমিক ৬০ লাখ টাকা।

আরও পড়ুনঃ   হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

এ ছাড়া সিলভার ক্যাটাগরি থেকে পিএসএলে দল পেয়েছেন রিশাদ হোসেন। সিলভার ক্যাটাগরি থেকে লাহোর কালান্দার্স এই লেগ স্পিন-অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে। যেখানে একজন ক্রিকেটারের পারিশ্রমিকের পরিমাণ ২৫ হাজার ডলার বা ৩০ লাখ টাকা। লিটনের মতো রিশাদেরও বিপিএলের চেয়ে পারিশ্রমিক কমছে পিএসএলে। রিশাদ ‘এ’ ক্যাটাগরি (৬০ লাখ টাকা) থেকে এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন।

প্রসঙ্গত, পিএসএলের দশম আসরে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ (প্লাটিনাম) ক্যাটাগরিতে নাম দিলেও, তাদের প্রতি কোনো দলই আগ্রহ দেখায়নি। পিএসএলের আসন্ন আসরের পর্দা উঠবে আগামী ৮ এপ্রিল থেকে। পরবর্তীতে করাচি আন্তর্জাতিক স্টেডিয়ামে ২৯ মে হবে দশম আসরের ফাইনাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST